সদ্যোজাত সন্তানকে বিক্রি করতে গিয়ে গ্রেফতার মা-সহ ৬ জন

নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের (Canning) তালদিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের (Canning) তালদিতে। এই ঘটনা প্রকশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ওই সদ্যোজাতর মা এবং এক হাতুড়ে ডাক্তার-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া হাতুড়ে ডাক্তারের নাম রমেন নস্কর। তাঁর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেন তাঁর স্ত্রী নীলিমা নস্কর। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের (Canning) তালদিতে ওই হাতুড়ে ডাক্তারের চেম্বারে এক গর্ভবতী তরুণী সন্তান প্রসব করেন। তিনি অবিবাহিত বলে জানান স্থানীয়রা। প্রসবের পর ওই তরুণী নিজের সন্তানকে নিতে অস্বীকার করেন। এরপর সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। সন্তান বিক্রির এই ঘটনায় ওই সদ্যোজাতর মা, হাতুড়ে ডাক্তার, তাঁর স্ত্রী নীলিমা নস্কর-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করার পাশাপাশি শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে স্থানীয় মহিলা সমিতির সম্পাদিকা বর্ণালী নাইয়া বলেন, ‘মোটা টাকার বিনিময়েই বাচ্চাকে বিক্রি করা হয়েছে। এর আগেও কয়েকটি বাচ্চাকে বিক্রি করা হয়েছে। আমরা খবর পেয়েই পুলিশকে জানাই। তবে কত টাকায় বিক্রি হয়েছে বলতে পারব না।’ অন্যদিকে শিশু বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হাতুড়ে ডাক্তারের পুত্রবধূ রিয়া নস্কর। তিনি বলেন, ‘আমার শ্বশুরের কাছে চিকিৎসা করাতে এসে হঠাৎ এই মহিলা অসুস্থ করে এবং বাচ্চা প্রসব হয়। তারপর তাঁরা সেই বাচ্চা নিতে চায়নি।’ ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আর কেউ এই চক্রের সঙ্গে জরিত রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে ওই হাতুড়ে ডাক্তার কোনও শিশু বিক্রতি করেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের