বড় সড় জরিমানার মুখে পড়ল রোহিত বাহিনী, কিন্তু কেন?

ম্যাচ রেফারির ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ভারত অধিনায়ক। 

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেও বড় সড় অস্বস্তিতে পড়তে হল টিম ইন্ডিয়াকে। হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ধীরে বল করার অভিযোগে (স্লো ওভার রেট) রোহিত বাহিনীকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করলেম ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। ম্যাচ রেফারির ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ভারত অধিনায়ক।

শুক্রবার আইসিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই দিন মাঠে থাকা আম্পায়ার অনিল চৌধুরী, নীতিন মেনন, থার্ড আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনগোপাল জানিয়েছেন, ইচ্ছেকৃতভাবেই দেরিতে বল করেছেন ভারতীয় বোলাররা। নির্ধারিত ওভারে তিন ওভার বল করতে পারেননি। আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার দেরিতে বল করার অপরাধে ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটা হবে। ওই দিন তিন ওভার দেরিতে বল করার জন্য ম্যাচ ফি’র ৬০ শতাংশ ভারতীয দলকে জরিমানা করা হয়েছে।’

সফরকারী কিউইদের বিরুদ্ধে শনিবার প্রথম একদিনের ম্যাচে তরুণ ব্যাটার শুভমন গিলের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৯ রান সংগ্রহ করেছিল টিম ইন্ডিয়া। একা গিলই করেছিলেন ১৪৯ বলে ২০৮ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। ১২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে রোহিত বাহিনী। কিন্তু জরিমানায় ম্যাচ জেতার আনন্দ অনেকটাই ফিকে হয়েছে।’

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে