বিতর্ক বাড়তেই ছবির আয় ক্রমশ নিম্নমুখী, প্রথম সপ্তাহন্তে কত কামালো আদিপুরুষ?

প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান অভিনীত সিনেমাটি সমস্ত ভাষায় দেশ থেকে আয় করেছে ২৬৩.১৫ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশজুড়ে ‘আদিপুরুষ’-নিয়ে রীতিমতো তাণ্ডব চলছে। ইতিমধ্যেই ছবির বিরোধিতা করে আইনি পথে নেমেছেন হিন্দু সেনা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ। গত ১৬ জুন ছবি মুক্তির পর থেকেই শুরু হয়েছে দোলাচল। ছবির VFX-সংলাপ-তারকাদের পোশাক সব নিয়েই উঠেছে একরাশ বিতর্ক। ইতিমধ্যেই আইকনিক ধারাবাহিক মহাভারত, রামায়ণের কলাকুশলীরা ছবির নির্মাতাদের বিরুদ্ধে চরম নিন্দায় নেমেছেন। বাহুবলীর এত বড় সাফল্য পাওয়ার পর প্রভাসকে নিয়েও চলছে বিতর্ক। সঙ্গে কৃতি শ্যাননের পরণে ওয়েস্টার্ন ডিজাইনে পোশাকের ঝলক, সীতার ভূমিকায় তাঁর পরণে অশ্লীল পোশাক, হনুমান এর মুখে ভুলভাল সংলাপ হিন্দু ভাবাবেগে আঘাত এনেছে। বিশেষ করে ভগবান রামের মুখে এমন সংলাপ মেনে নিতে রাজি নয় কেউই। পৌরাণিক কাহিনী রামায়ণের আধুনিক সংস্করণ আদিপুরুষ। সিনেমার সংলাপ বদলালেও বিতর্ক থামার নাম নেই। নিত্যদিনই নতুন নতুন সমস্যায় জড়াচ্ছে নির্মাতারা। এছাড়া শুক্রবার দেশের বহু হলে পর্যাপ্ত পরিমাণে দর্শক না হওয়ায় শো ক্যানসেল হয়ে গিয়েছে।

সঙ্গে একাধিক মামলাও হয়েছে ছবির নামে। দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টের ছবির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রামায়ণের মতো মহাকাব্যের গল্পে যৌন সুরসুরি দেওয়ার অভিযোগে আদালতে হাজির হয়েছেন আইনজীবী তন্ময় বসু। জানা গিয়েছে, বিচারপতি টিএস শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে দাখিল হয়েছে এই মামলা। ছবিতে মাতৃসম নারী চরিত্রদের ছোট পোশাকে দেখানো নিয়ে ঘোর আপত্তি তাঁর। ছবি মুক্তির পরই হনুমানের মুখে ‘তেরে বুয়া কি বাগিচা’, ‘জ্বলেগি ভি তেরে বাপকি’-র মতো একাধিক সংলাপ তীব্র বিতর্ক ডানা মেলে। এদিকে আদিপুরুষ প্রথমদিকে চুটিয়ে ব্যবসা করলেও, পরের দিকে ব্যবসার গ্রাফ অনেকটাই নেমে গিয়েছে, পরতে পরতে ছবি মার খাচ্ছে।

প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান অভিনীত সিনেমাটি সমস্ত ভাষায় দেশ থেকে আয় করেছে ২৬৩.১৫ কোটি। বিশ্বব্যপী ৪০০ কোটির ঘর ছাড়িয়েছে। নবম দিনে আদিপুরুষ ঘরোয়া বক্সঅফিসে আয় করেছে ২৬৮.৫৫ কোটি। Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, আদিপুরুষ ভারতে সমস্ত ভাষায় আনুমানিক ৫.২৫ কোটি সংগ্রহ করেছে। শনিবার মাত্র ৩.৪ কোটি আয় করেছে। আদিপুরুষে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, প্রভাস, কৃতি শ্যানন, সানি সিং, দেবদত্ত নাগে, বৎসল শেঠ, সোনাল চৌহান, সিদ্ধান্ত কার্নিক এবং তেজস্বিনী পণ্ডিত৷ প্রভাস রাঘবের ভূমিকায়, কৃতি জানকী চরিত্রে এবং সাইফ আলি খান ছবিতে লঙ্কেশের চরিত্রে অভিনয় করেছেন।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের