‘লোকসভায় বিজেপি তিনটি আসন পাবে’, ফাঁস হওয়া অডিও টেপে বিস্ফোরক সৌমিত্র

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে'। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিকও ৫০ হাজার ভোটে হারবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ৩-৪টির বেশি আসন পাবে না বলেই মনে করছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ! শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে খাতাই খুলতে পারবে না বিজেপি। শনিবার বিকেলেই তাঁর একটি অডিও টেপ ফাঁস হয়েছে। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। দাবি করা হচ্ছে, ওই অডিও ক্লিপটি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। যদিও ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে পারেনি ‘এই মুহুর্তে ডট কম’। তবে ওই ক্লিপে শোনা যাচ্ছে দুটি পুরুষ কন্ঠস্বর। এরমধ্যে একজন সৌমিত্র খাঁ বলে দাবি। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘পূর্ব মেদিনীপুর জেলায় একটি আসনও পাবে না বিজেপি’।

তাঁর দাবি, ‘বিধানসভা ভোটের ফল প্রকাশের পর একদিনও শুভেন্দু রাস্তায় নামেননি’। এমনকি দিলীপ ঘোষ সম্পর্কে বলতে শোনা যায়, ‘দিলীপ ঘোষ নিজের ওয়ার্ডেই হেরে বসে আছেন। তিনি কী ভাবে দলকে রাজ্যে জেতাবেন!’ কেন বিজেপির এই হাল? এর উত্তরে একজন বলছেন, ‘বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করছে বিজেপি। তা বাংলার মানুষ গ্রহণ করেননি। রাজ্য থেকে ৩ জনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। তাঁদের মধ্যে একমাত্র শান্তনু ঠাকুর ছাড়া আগামী লোকসভায় কারও জেতার ক্ষমতা নেই’।

অপরদিকে যার কন্ঠস্বর সৌমিত্র খাঁয়ের বলে দাবি করা হচ্ছে, তিনি বলছেন, ‘২০২৪ সাল পর্যন্ত নিজের লোকসভা এলাকার বাইরে বেরোবেন না’। আবার কখনও বলতে শোনা গিয়েছে, ‘আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে’। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিকও ৫০ হাজার ভোটে হারবেন।

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ