ফরাক্কার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে জখম ৩ শিশু

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা ফেটে জখম হল ৩ শিশু। আহত ৩টি শিশুর মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে। ৩জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাংলার বুকে ফের বোমায় বিপন্ন শৈশব। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) জঙ্গিপুর মহকুমার(Jangipur Sub Division) ফরাক্কা(Farakka) ব্লকের ইমামনগর পঞ্চায়েত এলাকার হাউজনগরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের(Anganwadi Center) সামনে বোমা ফেটে(Bomb Blast) জখম হয়েছে ৩ শিশু। গ্রামবাসীদের সহায়তায় তিনটি শিশুকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসে পুলিশও। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। জানা গিয়েছে, এদিন সকালে শিশুরা খিচুড়ি আনতে স্কুলে যাচ্ছিল। অঙ্গনওয়াড়ির সামনে বলের মতো দেখতে কিছু পড়ে থাকতে দেখে ওই ৩টি শিশু। স্কুলের পথে যেতে যেতে তাকে বল ভেবে খেলতেও শুরু করে। আর তখনই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তখন খিচুড়ি রান্না চলছিল পুরোদমে। কথা ছিল, রান্না শেষ হলে খিচুড়ি নিয়ে বাড়ি ফিরবে সকলে। ছাত্ররা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনের মাঠে খেলাধুলো করছিল। তখনই বোমাটি ফাটে। আহত হয় ৩টি শিশুই। বিকট শব্দে পেয়ে ছুটে আসেন রান্নার কাজ করা রাঁধুনিরা। ছুটে আসেন আশেপাশের বাসিন্দারাও। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তথা স্কুলে আসার পথে কে বোমা রাখল, তা নিয়ে প্রশ্ন উঠছে। আহত ৩টি শিশুর মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে ৩জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রাম বাংলার বুকে চলতি বছরে বোমার আঘাতে বেশ কয়েকজন শিশুর হতাহতের ঘটনা ঘটেছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহেই সেই সব ঘটনা ঘটেছিল। এখন পঞ্চায়েত নির্বাচনের রেশ না থাকলেও গ্রাম বাংলায় বোমার আঘাতে শৈশব বিপন্ন হয়েই চলেছে। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু