‘বাবা’ হলেন ’12th Fail’-খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি

অবশেষে খুশির খবর চলেই এলো, গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি শিশুপুত্রকে স্বাগত জানালেন বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। গতবছর পুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছিল ’12th Fail’ ছবিটি মুলত আইপিএস অফিসার মনোজ শর্মার বায়োপিক। যেখানে দেখানো হয়েছিল কীভাবে ১২ ক্লাসে অতি কম নম্বর পেয়ে IPS অফিসার হলেন মনোজ শর্মা। গ্রামের ছেলে হয়ে কতটা কঠোর পরিশ্রমের ফলে আজ তিনি যোগ্য IPS পুলিশ অফিসার। ছবিটি মুক্তি পাওয়ার থেকেই তরুণ প্রজন্মের অনুপ্রেরণা বনে গিয়েছে।

কয়েক মাস ছবিটির বয়স হয়ে গেলেও এখনও দর্শকদের মনে বসে রয়েছে ছবির বিষয়বস্তু। ছবির মাধ্যমে আজ গোটা দেশবাসীর চোখে বাস্তব হিরো মনোজ কুমার শর্মা। এখনও লোকজনের মুখে মুখে ঘুরছে এই ছবির গল্পকাহিনী। ছবিটি এ বছর ফিল্মফেয়ার পুরস্কারও লাভ করেছে। তবে ছবির বাস্তব হিরো কে যে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে ফুটিয়ে তুলল, তার কথা না বললেই নয়! ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। ছবির মাধ্যমেই কেরিয়ারের একেবারে মাইলফলক অর্জন করেছেন তিনি, ছবিতে তাঁর অভিনয় এখনও লোক মুখে মুখে ঘুরছে। আজও প্রশংসা কুড়োচ্ছে তাঁর অভিনয়। এবার তাঁর পরিবারে খুশির খবর। গতবছরেই অভিনেতা সুখবর দিয়েছিলেন যে, তিনি বাবা হতে চলেছেন। তাঁর আর স্ত্রী শীতল ঠাকুরের প্রথম সন্তান আসতে চলেছে। অবশেষে খুশির খবর চলেই এলো, গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি শিশুপুত্রকে স্বাগত জানালেন বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর। 

দম্পতি ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে তাঁদের সন্তান লাভের কথা ঘোষণা করেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়েছিল। বিক্রান্ত এবং শীতল এখন এক ছেলের বাবা-মা। তারা এদিন একটি যৌথ বিবৃতিতে তাঁদের আনন্দ প্রকাশ করে লিখেছেন, “আমরা এক হয়ে গেছি। আমাদের ছেলের আগমনের ঘোষণায় আমরা আনন্দ ও ভালোবাসায় উল্লসিত।” তাঁদের ঘোষণার পোস্টারটিতে টফি, একটি রংধনু, ছোট জুতা, দুধ খাওয়ানোর বোতলের মতো সুন্দর ছোট ছোট জিনিসগুলি আঁকা ছিল। বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুর (Sheetal Thakur) ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করার আগে কিছুদিন ডেটিং করছিলেন। কাজের ফ্রন্টে, ১২ ফেইল সাফল্য পাওয়ার পরে বিক্রান্ত ম্যাসিকে পরবর্তীতে আদিত্য নিম্বালকরের ‘সেক্টর 36’, ‘ফির আয়ি হাসেন দিলরুবা’ এবং আরও অনেক ছবিতে দেখা যাবে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা