ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ইসলামপুরের খুদে প্রতিভা স্বর্নালীর

ইসলামপুর শহরের থানা কলোনী এলাকার বাসিন্দা প্রীতি দে’র মেয়ে স্বর্নালী দে। আড়াই বছর বয়সে তার নাম উঠে গিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কচি দুধের শিশু। বয়স মাত্র আড়াই। এই বয়সে শিশুরা ভালো ভাবে কথাই বলতে পারে না। আলতো আলতো মা বাবা ডাকটা হয়তো শেখে। কিন্তু উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর(Islampur) শহরের থানা কলোনী এলাকার বাসিন্দা প্রীতি দে’র মেয়ে স্বর্নালী দে’কে(Swarnali Dey) দেখে সেকথা কেউ বিশ্বাসই করতে চাইবে না। কেননা আড়াই বছর বয়সের এই মেয়ের নাম ইতিমধ্যেই উঠে গিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে(India Book of Records)। কেননা সে এই ছোট্ট বয়সে গড় গড় করে বলে দেয় দেশের নাম, প্রধানমন্ত্রীর নাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। এমনকি সে বলে দেয় দেশের রাজধানীর নাম। অন্যান্য কয়েকটি দেশের নামও ঠোটস্থ তার। মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম, ছড়া, ১ থেকে ২০ পর্যন্ত বাংলা ও ইংরেজিতে অনর্গল বলে দেয় সে। আর এসবের নিরিখে এত ছোট্ট বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠে গিয়েছে স্বর্ণালীর।

আরও পড়ুন, ‘যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে’, দিঘা নিয়ে বাড়তি নির্দেশ মমতার

মাত্র আড়াই বছর বয়সেই স্বর্ণালী আশ্চর্য প্রতিভার স্বাক্ষর রেখেছে। চলন্ত খুদে কম্পিউটার বা জেনারেল নলেজের অভিধান হয়ে উঠেছে ছোট্ট মেয়েটি। আর তাই এই খুদে বয়সেই সে বড় সাফল্য অর্জন করে বসে থাকল। ভারত ছাড়াও অন্যান্য কয়েকটি দেশের বিভিন্ন শহরের নামও ঠোটস্থ তার। মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম, ছড়া, ধারাপাত বাংলা ও ইংরেজিতে অনর্গল বলে দেয় সে।

আরও পড়ুন, ‘দুর্যোগের সুযোগ নিয়ে কেউ কেউ দুষ্টুমি করতে পারে’, সাবধান করলেন মমতা

তার মা প্রীতি দে জানান, মেয়ের মধ্যে এই সব প্রতিভা দেখে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। সমস্ত কিছু যাচাই করে তাকে এই খেতাব দেওয়া হয়। প্রীতি দেবী বলেন, মেয়েকে তিনি পর্যাপ্ত সময় দেন। মেয়ের হাতে মোবাইল না দিয়ে তাকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্প বলেন। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত শোনান। তিনি চান তার মেয়ে আরও এগিয়ে যাক।

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস