স্ত্রীর শখ পূরণে চাকরি ছেড়ে ডাকাতিতে নামলেন BBA পাশ যুবক, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :চাকরি করে স্ত্রীয়ের চাহিদা মেটাতে পারছিলেন না। মোটা বেতন হওয়া সত্ত্বেও কুলিয়ে উঠতে না পেরে চাকরি ছেড়ে ডাকাতির পথে নামলেন এক যুবক। ডাকাতির অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের জয়পুরে।

জানা গিয়েছে, স্ত্রীয়ের বিলাসবহুল জীবন যাপন কাটানোই শখ। সেই শখ মেটাতে বিয়ের কয়েকদিন পরেই মোটা মাইনের চাকরি ছাড়তে বাধ্য হয় রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা পারিক। ভালো বেতনের চাকরি ছেড়ে ডাকাতির মতো অপরাধজনক পেশা বেছে নেন তিনি। স্ত্রীয়ের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক মহিলার গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করেছে। তারপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের করার পরে আসল সত্য সামনে এসেছে। অভিযুক্ত যুবক জানায়, স্ত্রীয়ের বিলাসবহুল জীবনযাপনের চাহিদা মেটাতেই বড় চাকরি ছেড়েছেন। ডাকাতি করে আরও বেশি টাকা রোজগারের কথা ভেবেই এই কাজ করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের স্ত্রী তাকে টাকা এবং বিলাসবহুল জীবন-যাপনের জন্য চাপ দিচ্ছিল। চাপে পরে বাধ্য হয়ে বেসরকারি বড় মাইনের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। স্ত্রীয়ের চাহিদা মেটাতে আরও বেশি টাকার লোভে ডাকাতিকেই বড় পেশা বলে মনে করেছিল সে। ওই যুবকের বিরুদ্ধে আর কোনও অপরাধমূলক অভিযোগ রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। তার সঙ্গে এই কাজে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু