বিশ্বজুড়ে চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) দীর্ঘদিন ধরে চলা সামরিক অচলাবস্থার পর ভারত ও চিন সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সেই সঙ্গে ভারত বিশ্বজুড়ে ভারতীয় মিশন এবং কনস্যুলেটের মাধ্যমে আবেদনকারী চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা খুলে দিয়েছে।

জুলাই মাসে ভারত প্রথমবারের মতো চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করে। তার চার মাস পর এই পদক্ষেপ করা হল। ২০২০ সালের এপ্রিল-মে মাসে LAC-তে সংঘর্ষ শুরু হওয়ার পর চিনা নাগরিকদের ভিসা স্থগিত করা হয়েছিল। গালওয়ান উপত্যকায় সামরিক সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা এবং কমপক্ষে চারজন চিনা সেনা নিহত হয়েছিলেন। এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছায়।

শুক্রবার এই বিষয়ক আধিকারিকরা বলেন, এই সপ্তাহের শুরুতে বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটগুলিতে চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা খোলা হয়েছিল। এই পদক্ষেপ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, ভারত ও চিন সাম্প্রতিক সময়ে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি ও পুনর্নির্মাণের জন্য বেশ কয়েকটি জনকল্যাণ কেন্দ্রিক পদক্ষেপ করতে সহমত হয়েছে। ২০২০ সালের শুরু থেকে স্থগিত থাকা উভয় পক্ষেরই ‘ডিরেক্ট ফ্লাই’ অক্টোবরে পুনরায় চালু হয়েছে।

সম্পর্ক স্বাভাবিক করার অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে তিব্বতের কৈলাস ও মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে চুক্তি, বিভিন্ন শ্রেণির পর্যটকদের জন্য ভিসার সুবিধা এবং কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন। এর আগে, ভারত জুলাই মাসে চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছিল, যাতে তারা বেজিংয়ে ভারতীয় দূতাবাস এবং সাংহাই, গুয়াংজু  ও হংকংয়ের কনস্যুলেটে আবেদন করতে পারে।

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার