‘যমজ নয় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী’, এ কী বলে ফেললেন অভিনেত্রীর স্বামী?

ভারতীর সেই ছবি দেখেই অনেকে দাবি করেছেন, এবার বোধহয় যমজ সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। এই মর্মে এবার একটি মজাদার মন্তব্য করে ফেললেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে এখন খুশির মরসুম! দ্বিতীয় সন্তানের জন্যে অপেক্ষায় একাধিক অভিনেত্রী। তালিকায় আছেন, গওহর খান, সোনম কাপুর, আবার ভারতী সিংহও। দিন কয়েক আগেই আবারও মা হওয়ার ঘোষণা দেন ভারতী সিংহ। সম্প্রতি বেবিবাম্প নিয়ে ফটোশ্যুটও সেরেছেন তিনি এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভারতীর সেই ছবি দেখেই অনেকে দাবি করেছেন, এবার বোধহয় যমজ সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। এই মর্মে এবার একটি মজাদার মন্তব্য করে ফেললেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া।

তিনি দাবি করলেন যে, একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিতে পারেন ভারতী সিংহ। ২০২২ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ভারতী। পুত্রের তিন বছরের মধ্যে আবারও তিনি মা হতে চলেছেন, বিষয়টি অভিনেত্রীর ভক্তদের আনন্দ দিয়েছে। তবে সম্প্রতি ভারতীর ম্যাটারনিটি ফটোশ্যুট দেখে অনেকেই দাবি করেছিলেন যে, ভারতী এবার যমজ সন্তানের জন্ম দেবেন। নেটিনাগরিকদের এই দাবিগুলি হতবাক করেছে ভারতী-হর্ষকে। তাঁরা প্রতিক্রিয়াও করেছেন। কিন্তু তাঁরা যা জানালেন, তাতে উল্টে নেটিজেনরাই চমকে গিয়েছেন। ভারতী তাঁদের ব্লগে বলেছেন, ‘দিন কয়েক আগে আমি নীল পোশাকে একটি মেটারনিটি ফটোশ্যুট করেছি। আমার বেবিবাম্প দেখে সকলেই বলেছেন আমার যমজ সন্তান হবে।

এরপর ভারতীর কথা কেটে তিনটি আঙুল দেখিয়ে হর্ষ বলেন, যমজ নয়, তাঁর স্ত্রী তিনটি সন্তানের জন্ম দিতে চলেছেন। আর স্মামীর মুখে এই কথা শুনে ভারতী বলেন, হ্যাঁ আমাকে ভেড়া মনে হয় তোমার? যা শুনে হাসি থামাতে পারেননি হর্ষ। নেটপাড়ায় মজার মজার কন্টেন্টের জন্যে খুবই জনপ্রিয় এই দম্পতি। কিন্তু কৌতুক অভিনেত্রীর বেবি বাম্পের ছবি দেখে সকলেরই ধারনা তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন। আবার হর্ষ বলছেন তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী। তবে কী চিকিৎসক এমনটাই জানিয়েছে তারকা দম্পতিকে? তবে ডেলিভারির পরেই আসল সত্যটা জানা যাবে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু