অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা, ফিরলেন তারকা ক্রিকেটার

Share:

নজস্ব প্রতিনিধি: আগামী ৬ মার্চ পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ভারতীয় মহিলা টিমের দল  ঘোষণা  করল বিসিসিআই। যেখানে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।  স্মৃতি মান্ধানা সহ-অধিনায়ক হবেন এবং সাতজন খেলোয়াড়   প্রথম টেস্ট খেলার জন্য মনোনীত হয়েছেন। দলে ফিরেছেন তারকা এক ক্রিকেটার। 

ভারতীয় মহিলা টিমের অস্ট্রেলিয়া সফর শুরু হবে  ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রথম ছয়টি সীমিত ওভারের ম্যাচ দিয়ে।  তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শুরু হবে, তারপরে তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি সিডনিতে হবে। সামগ্রিকভাবে, টেস্ট দলে  তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখা হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জি. কমলিনী চোটের কারণে এই সফর থেকে ছিটকে গিয়েছেন  এবং উমা ছেত্রীকে সকল ফর্ম্যাটের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতীয় মহিলা বাহিনী  ২০২৪ সালের জুন মাসে চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ টেস্ট ম্যাচ খেলেছিল, যেখানে ভারত ১০ উইকেটে জিতেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট ম্যাচটি হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই খেলায় আট উইকেটে জিতেছিল ভারত।   এবার  ভারতের মহিলা বাহিনী  পার্থের   বাউন্সি পিচে অস্ট্রেলিয়াকে হারানোর চেষ্টা করবে। 

এক নজরে ভারতের টেস্ট দলের স্কোয়াড  হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেজ, আমানজোত কৌর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), উমা ছেত্রী (উইকেটরক্ষক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা,  রেনুকা সিং ঠাকুর, স্নেহা রানা, ক্রান্তি গৌড়, বৈষ্ণবী শর্মা, সায়ালি সাতঘরে। 

ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ সময়সূচী

১৫ ফেব্রুয়ারি – ১ম টি-টোয়েন্টি, সিডনি

১৯ ফেব্রুয়ারি – দ্বিতীয় টি-টোয়েন্টি, ক্যানবেরা

২১ ফেব্রুয়ারি – তৃতীয় টি-টোয়েন্টি, অ্যাডিলেড

২৪ ফেব্রুয়ারি – ১ম ওয়ানডে, ব্রিসবেন

২৭ ফেব্রুয়ারি – দ্বিতীয় ওয়ানডে, হোবার্ট

১ মার্চ – তৃতীয় ওয়ানডে, হোবার্ট

৬ মার্চ থেকে টেস্ট ম্যাচ – পার্থ

 

বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "হোয়াইট বল সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের জন্য ভারতীয় দল নির্বাচন করেছে মহিলা নির্বাচক কমিটি। টেস্টটি ২০২৬ সালের ৬ থেকে ৯ মার্চ ওয়াকাতে অনুষ্ঠিত হবে।" এছাড়াও, ১৩ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) রাইজিং স্টার ওমেন্স এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হয়েছে, যেখানে ভারতের ২৫ বছর বয়সী সিনিয়র স্পিনার রাধা যাদব দলটির নেতৃত্ব দেবেন।  
এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ভারত এ স্কোয়াড

হুমাইরা কাজী, বৃন্দা দীনেশ, আনুশকা শর্মা, দিয়া যাদব, তেজল হাসাবনিস, নন্দনী কাশ্যপ (উইকেটরক্ষক) , মমতা এম(উইকেটরক্ষক),  , রাধা যাদব (অধিনায়ক), সোনিয়া মেন্ধিয়া, মিন্নু মানি, তনুজা কানওয়ার, প্রেমা থামানি, প্রেমা থামানি, প্রেমিকা শর্মা। 

ভারতের ওয়ানডে স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, স্নেহা রানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), উমা ছেত্রী (উইকেটরক্ষক), কাসভি গৌতম, শ্রীমতি, আমানজোত কৌর, জেমাইমা রদ্রিগেজ, রেনুকা সিং ঠাকুর, শ্রী চরণী, হার্লিন দেওয়ল।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, রেণুকা সিং ঠাকুর, শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, স্নেহ রানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), উমা ছেত্রি (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেজ,অরুন্ধতী রেড্ডি

 
 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা