‘‌ভারতীয়দের আগে হত্যা করো’‌, নরওয়ের প্রাক্তন কূটনীতিকের বিতর্কিত মন্তব্য ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এপিস্টিন ফাইল সম্পর্কিত নথিগুলির সর্বশেষ কিস্তিতে নরওয়ের তৎকালীন কূটনীতিক টেরজে রোড–লারসেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। ভারতীয়দের সম্পর্কে করা একটি অবমাননাকর এবং আপত্তিকর মন্তব্য সামনে আসায় আলোড়ন পড়ে গিয়েছে। রুশ সরকারি সংবাদমাধ্যম আরটি, ইমেল এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর নথিটি প্রকাশ্যে আসে। আর তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। ভারত বিরোধী মন্তব্য করার জেরে তা এখন ভাইরাল হয়ে পড়েছে।

এদিকে ভারতীয়দের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল সেটা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। আর ওই ইমেল থেকে জানা যাচ্ছে, ভারতীয়দের মেরে ফেলার কথা বলা হয়েছে। ভারতীয়দের সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। এটাই অবমাননাকর মন্তব্য। ঠিক কী বলা হয়েছিল ইমেলে?‌ এক্স হ্যান্ডেলে যা ফাঁস হয়েছে তাতে লেখা আছে, ‘‌আপনি কি এই প্রবাদটি শুনেছেন যে, যখন আপনার সঙ্গে একজন ভারতীয় এবং একটি সাপের দেখা হবে, তখন প্রথমে ভারতীয়কে মেরে ফেলুন!’‌ এই ইমেলটি ২০১৫ সালের ১৫ ডিসেম্বর করা হয়েছিল। আর এই ইমেল করা হয়েছিল টেরজে রোড–লারসেনের ইমেল আইডি থেকে।

 

অন্যদিকে এই ইমেলটি পাঠানো হয়েছিল জেফরি এপিস্টিনকে। সেটাই এবার এক্স হ্যান্ডেলে চলে আসায় বিতর্ক চরমে উঠেছে। টেরজে রোড–লারসেন আগে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি রাষ্ট্রসংঘের একজন প্রাক্তন দূতও ছিলেন। সেখানে জেফরি এপিস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ার পর ২০২০ সালে তিনি ওখান থেকে পদত্যাগ করেন। আর ওখানে থাকাকালীন এই ইমেলটি করেছিলেন বলে অভিযোগ। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

এছাড়া মার্কিন বিচারবিভাগ ৩০ জানুয়ারি কুখ্যাত অর্থদাতা এবং সাজাপ্রাপ্ত যৌন পাচারকারী জেফরি এপিস্টিনের সঙ্গে সম্পর্কিত নথিগুলির চূড়ান্ত ও সবচেয়ে ব্যাপক অংশ প্রকাশ করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ নিশ্চিত করেছেন যে, এই প্রকাশিত ভিডিও এবং ছবি–সহ ৩০ লক্ষেরও বেশি পৃষ্ঠার নথি অন্তর্ভুক্ত রয়েছে। যা এপিস্টিন মামলার সঙ্গে সম্পর্কিত এযাবৎকালের সবচেয়ে বড় প্রকাশনা।

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ