ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক এপস্টিন, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিচার বিভাগ গত দু’মাসে জেফরি এপস্টিন সংক্রান্ত যৌন পাচার তদন্তের বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এই নথিগুলিকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির নাম ও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। একাধিক দেশে এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

প্রকাশিত নথিগুলিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার উঠে এসেছে। নথির উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর ঘনিষ্ঠ মহলের কয়েকজন তাঁর ঘনিষ্ঠ মহলের কয়েকজন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই সময় ট্রাম্প নাকি পুরোনো পরিচিতদের চিনতে পারতেন না, যা ডিমেনশিয়ার সম্ভবনা নিয়ে প্রশ্ন তুলেছিল।

আরও পড়ুন: ১৯ বছর নিষিদ্ধ থাকার পর ফের পাকিস্তানে শুরু ঘুড়ি উৎসব ‘বসন্ত’

আরও বলা হয়েছে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর একটি ইমেইলে উল্লেখ রয়েছে যে ওই সময় ট্রাম্প স্বাভাবিকের তুলনায় বেশি মেকআপ ব্যবহার করতেন। এই ইমেইলগুলি আদান প্রদান হয়েছিল ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময়েই। প্রতিবেদনে দাবি করা হয়, হলিউড রিপোর্টার ও ইউএসএ টুডে-র সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে জেফরি এপস্টেইন কথোপকথনের ইমেইল থেকেই এই তথ্য সামনে এসেছে।

গত ৩০ জানুয়ারি প্রকাশিত লক্ষাধিক এপস্টিন নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম কয়েকশো বার উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এতে ট্রাম্প ও এপস্টেইনের পারস্পরিক সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে ট্রাম্প এই সমস্ত অভিযোগ ও জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, এপস্টিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব বহু বছর আগেই শেষ হয়ে গিয়েছিল এবং এপস্টিনের বিরুদ্ধে ওঠা যৌন অপরাধ সংক্রান্ত কার্যকলাপ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। নথি প্রকাশের পরও এই ইস্যুতে মার্কিন রাজনীতিতে চাপানউতোর অব্যাহত।

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ