বসন্তে আপনার সন্তানের শরীরে থাবা বসাতে পারে চিকেন পক্স, প্রতিরোধে ভরসা এই ‘পাতাটি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বসন্ত মানেই প্রকৃতির রঙিন রূপ, কিন্তু এই সময়েই বাড়ে নানা ভাইরাল সংক্রমণের আশঙ্কা। বিশেষ করে শিশুদের মধ্যে চিকেন পক্স বা জলবসন্তের প্রকোপ বেড়ে যায়। এই রোগটি ভ্যারিসেল্লা ভাইরাসের কারণে হয় এবং অত্যন্ত সংক্রামক। আয়ুর্বেদ ও লোকচিকিৎসায় বহুদিন ধরেই নিমপাতাকে এই ধরনের সংক্রমণের বিরুদ্ধে সহায়ক ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। বাড়ির গাছের নিমপাতাই অনেক সময় প্রাথমিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। 

নিচে নিমপাতার কয়েকটি উপকারিতা তুলে ধরা হল-

•ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ

নিমপাতায় রয়েছে অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং চিকেন পক্সের সংক্রমণের সঙ্গে লড়তে সহায়ক হতে পারে।ত্বকের জ্বালা ও চুলকানি কমায় চিকেন পক্স হলে শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। নিমপাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করলে ত্বকের জ্বালা ও চুলকানি কিছুটা কমতে পারে।

•পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে

সংক্রমণের সময় অনেক পরিবারে ঘরের মধ্যে নিমপাতা রাখা বা নিমপাতা জলে স্নান করার প্রচলন রয়েছে। এতে বাতাস কিছুটা পরিষ্কার রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।

•শরীরের ডিটক্সে সহায়ক

নিমপাতা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়তা করে। ফলে শরীর দ্রুত সুস্থ হতে পারে বলে মনে করেন অনেক আয়ুর্বেদ চিকিৎসক।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত সীমিত পরিমাণে নিমপাতা ব্যবহার করলে শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করতে পারে।

তবে মনে রাখতে হবে, অতিরিক্ত নিমপাতা খাওয়া বা ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিকভাবে ব্যবহার করলে বাড়ির সহজলভ্য নিমপাতাই বসন্তের মরশুমে হতে পারে প্রাকৃতিক মহাঔষধি।

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?