পট–মাদুর শিল্প বিশ্বের দরবারে পৌঁছেছে, মুখ্যমন্ত্রীকে নিয়ে গান বাঁধলেন শিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এখন বাংলায় বিধানসভা নির্বাচনের মরশুম। সব রাজ্যের প্রচারও চলছে জোরকদমে। আর এবার সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য সামনে চলে এল। আর তা নিয়ে এলেন খোদ জেলার পটশিল্পীরা। যা এখন নির্বাচনী প্রচারে বড় সাহায্য করছে বলে মনে করা হচ্ছে। পট–মাদুর শিল্প এখন বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। আর তার পিছনে যাঁর হাত রয়েছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আর তাতে ব্যাপক উপকার হয়েছে পট–মাদুর শিল্পীদের। আর এই কারণে এবার গান বাঁধলেন পিংলার পটশিল্পীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে গানটি রচনা করেছেন বিশ্ববন্দিত পটশিল্পী বাহাদুর চিত্রকর, মণিমালা চিত্রকর, জবা চিত্রকর, মন্টু চিত্রকররা।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই খুশি তৃণমূল কংগ্রেস। আসলে বাংলার যে প্রকৃত অর্থে উন্নয়ন হয়েছে এসবই তার প্রমাণ। আগে পট–মাদুর শিল্পীদের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বদলে গিয়েছে শিল্পীদের আর্থিক পরিস্থিতি। আর সেই কথা মাথায় রেখেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্পীরা গান বেঁধেছেন। যে গানের কথা—‘প্রকল্পেতে ভরিয়ে দিলে, রাস্তাঘাট আলোময় করলে… ও বাংলার মুখ্যমন্ত্রী আমরা সবাই জানাই যে প্রণাম।’‌ পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়াগ্রামে বসবাস করেন পটুয়া বা পটশিল্পীরা। পিংলা ব্লক সবং বিধানসভার অধীনে। ১৩৬টি পরিবার বসবাস করেন এখানে। এখানে মোট শিল্পীর সংখ্যা ৪০০।

অন্যদিকে পিংলার এই পট–মাদুর শিল্প এখন বিদেশেও পৌঁছে গিয়েছে। তার জেরে আর্থিক স্বচ্ছলতা এসেছে এই শিল্পীদের জীবনে। পিংলার পট এবং সবংয়ের মাদুর শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের তৈরি শিল্পকর্ম যাতে নানা মেলায় বিক্রি করা যায় তার ব্যবস্থাও করেন তিনি। তাই এখন সারা বছর রাজ্য সরকারের উদ্যোগে হওয়া নানা মেলায় গিয়ে অর্থের মুখ দেখতে পাচ্ছেন শিল্পীরা। এই শিল্প এখন রাশিয়া, জার্মানি, ইতালি–সহ বিদেশের মাটিতে রাজ্য সরকারের উদ্যোগে পটশিল্পীদের পাঠানো সম্ভব হয়েছে বলে জানান বাহাদুর চিত্রকর, মন্টু চিত্রকররা।

এছাড়া ২০২২ সালে ইউনেস্কোর প্রতিনিধি দল বাংলায় এসে তা প্রত্যক্ষ করে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখন নয়াগ্রামে পট গবেষণা কেন্দ্র হয়েছে। প্রত্যেক শনিবার ও রবিবার নয়াগ্রামে হাটও বসছে। সেখানে পটশিল্পীদের তৈরি রামায়ণ, মহাভারত এবং নানা দেবদেবীর ছবি কিনতে ভিড় করছেন মানুষজন। এখন এই শিল্পকলা উঠে এসেছে টি–শার্ট, ওড়না থেকে শাড়িতেও। আবার হাতপাখা, চায়ের কাপ থেকে জলের বোতল—সর্বত্রই এই শিল্পের ছোঁয়া। প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মান পেয়েছেন নয়াগ্রামের বাহাদুর চিত্রকর। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মানিত করেছেন মণিমালা চিত্রকরকে। আর তাঁদের জীবনে স্বাচ্ছন্দ্য আসার জন্য শিল্পীরা বলেন, ‘‌আমরা শিল্পী। সবার জন্যই আমরা শিল্পসৃষ্টি করে থাকি। নির্বাচনের সময়ে বরাত পেলে গান বাঁধি। পটচিত্রও এঁকে দিই। তবুও আমরা ধন্যবাদ জানাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’‌

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা