‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্লেঅফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য জয় ছাড়া বিকল্প নেই চেন্নাই সুপার কিংসের কাছে। কিন্তু শুক্রবার (১৫ মে) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কার্যত ব্যাটিং ভরাডুবি ঘটল রুতুরাজ গায়কোয়াড়দের। একা কুম্ভ হয়ে লড়াই করলেন কার্তিক শর্মা। তাঁর ৪২ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংসের দৌলতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলল চেন্নাই সুপার কিংস।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরু থেকে হাত খুলে খেলার চেষ্টা করেন চেন্নাইয়ের দুই ওপেনার। তবে চতুর্থ ওভারেই ধাক্কা খেতে হয়। আকাশ সিংহের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৯ বলে ১৩)। যার উপরে বিশেষ ভরসা ছিল সেই সঞ্জু স্যামসনও হতাশ করেছেন। ষষ্ঠ ওভারে আকাশ সিংহের বলে মুকুল চৌধুরীর হাতে ধরা পড়ে বিদায় নেন। ২০ বলে ২০ রান করেন সঞ্জু। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৩৭।

অষ্টম ওভারে ফের চেন্নাইকে ধাক্কা দেন আকাশ সিংহ। তিনি ফেরান উর্বিল পটেলকে (৮)। পর পর উইকেট হারানোয় চেন্নাইয়ের রানের গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে লখনউয়ের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন কার্তিক শর্মা ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনে মাথা ঠান্ডা করে খেলে ১২.৪ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। লখনউয়ের বোলারদের শাসন করে ৩৫ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কার্তিক। ১৫তম ওভারে বল করতে এসে ব্রেভিসকে (২৬ বলে ২৫) ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন মোহাম্মদ শামি। পরের ওভারে সাজঘরের পথ ধরেন কার্তিক শর্মা (৭১)। তাঁকে ফেরান শাহবাজ আমেদ।

এর পর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে হাত খুলে খেলে দ্রুত রান তোলার চেষ্টা চালান শিবম দুবে ও প্রশান্ত বীর। চার ওভারে ৪৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। শিবম ১৬ বলে ৩২ এবং প্রশান্ত ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে আকাশ সিংহ চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি