অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে একটু ঘাম হওয়া স্বাভাবিক, কিন্তু অনেকের ক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা থাকলেও অস্বাভাবিকভাবে ঘাম ঝরতে থাকে। এই অতিরিক্ত ঘাম শুধু অস্বস্তিই বাড়ায় না, অনেক সময় তা শরীরের ভেতরের কোনও সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই শুরুতেই সতর্ক হওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শরীরে বিশেষ কোনও অসুখ না থাকলেও স্নায়ুর প্রভাবে ঘর্মগ্রন্থি অতিরিক্ত সক্রিয় হয়ে গেলে বেশি ঘাম হতে পারে। এছাড়া, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, মেনোপজ বা উদ্বেগ থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে অতিরিক্ত ঘাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

সুতির পোশাক বেছে নিন

গরমের সময়ে আরামদায়ক পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সিনথেটিক কাপড় শরীরের ঘাম আটকে রাখে, ফলে অস্বস্তি বাড়ে। তাই ঢিলেঢালা সুতির পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে এবং ঘামও তুলনামূলক কম হয়।

পর্যাপ্ত জল পান করুন

শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে নিয়মিত জল পান করা অত্যন্ত জরুরি। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতাও কমে।

মেথি ভেজানো জল উপকারী হতে পারে

রাতে এক গ্লাস জলে এক চা চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল পান করলে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

চন্দনের ব্যবহার

চন্দনের ঠান্ডা প্রভাব ত্বকের জন্য উপকারী। শরীরের যেসব অংশে বেশি ঘাম হয়, সেখানে চন্দন বেটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে স্বস্তি মিলতে পারে।

ভেষজ মিশ্রণ ব্যবহার করতে পারেন

সারিভা, চন্দন, আমলকি গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে শরীরে লাগালে ঘাম কমাতে সহায়ক হতে পারে। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ভাল ফল মিলতে পারে।

খাবারেও আনতে হবে পরিবর্তন

রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করা উপকারী হতে পারে। পাশাপাশি অতিরিক্ত ঝাল, টক এবং গরম খাবার এড়িয়ে চলা উচিত। কম তেল-মশলাযুক্ত হালকা খাবার খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঘাম যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে বা দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় এটি বড় কোনও শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে।

চুলে তেল দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন কী কারণ?

চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জুনের শুরুতেই কর্কট রাশিতে গুরুর প্রবেশ, ভাগ্যের দরজা খুলবে কাদের?

আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল