আইসিইউ-তে বিক্রম চ্যাটার্জির মা, চরম উদ্বেগে অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চিন্তায় অভিনেতা বিক্রম চ্যাটার্জি। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর মাকে। কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছিল।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসকেরা একাধিক শারীরিক পরীক্ষা করিয়েছেন। যদিও বর্তমানে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন বিক্রমের মা। সব ঠিক থাকলে আজ অর্থাৎ রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। বাংলা বিনোদন জগতে নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন বিক্রম। বড়পর্দায় কাজ শুরু করলেও টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরেই তিনি দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান। ‘ইচ্ছে নদী’, ‘সাতপাকে বাঁধা’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এরপর একের পর এক ছবিতে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেতা।

আরও পড়ুন: ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

‘পারিয়া’, ‘রাস’, ‘শহরের উষ্ণতম দিনে’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।শুধু সিনেমা বা টেলিভিশন নয়, ওয়েব সিরিজেও সমানভাবে সফল বিক্রম। ‘তানসেনের তানপুরা’র মতো জনপ্রিয় সিরিজে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত হয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন সিরিজ ‘তারকাটা’য়, যেখানে তিনি এক পুলিশ অফিসার ও গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন। এই সিরিজে আরও রয়েছেন  প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য। পাশাপাশি আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘বাবা’।

ভালবাসার স্বীকৃতি! পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করলেন সমকামী যুগল

ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

লঞ্চের আগেই গুগল পিক্সেল ১১ স্মার্টফোন নিয়ে বড় জল্পনা, প্রকাশ্যে এল ‘বিশেষ ফিচার’

Falta Repoll 2026 Result LIVE: ফলতায় পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

IPL-এ অভিষেকের পর ছেলে অর্জুনকে নিয়ে বাবা শচিনের আবেগঘন পোস্ট ভাইরাল

রবিতে হলুদ সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা এই ৬ জেলায়

খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

গরমে পাহাড় ডাকছে? শিমলা-মানালি নয়, জোহর ভ্যালি থেকে ঘুরে আসুন

অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

চুলে তেল দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন কী কারণ?