কসবার বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান কলকাতা পুরসভার, হাজির মন্ত্রী অগ্নিমিত্রা পালও

Share:

নিজস্ব প্রতিনিধি :  কসবা, বেলেঘাটা, তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল পুরসভা। রবিবার সকাল হতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অ্যাকশন মোডে নেমেছে তাঁরা। এদিন কসবায় একটি বেআইনি ৫ তলা বাড়ি ভাঙার কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে  বেলেঘাটাতেও অভিযান চালানো হয়েছে। সেখানে প্রমোটার রাজু নস্করের তৈরি দু’টি বাড়িও ভাঙার কাজ করছে পুরসভা। অন্য দিকে, কসবাতে যে ৫ তলা বাড়ি ভাঙা হচ্ছে সেটির সঙ্গে সোনা পাপ্পুর যোগ রয়েছে বলে জানা গিয়েছে। 

ক্ষমতায় আসার পরে রাজ্যের বিজেপি সরকার ঘোষণা করেছিল, কোনও রকম বেআইনি নির্মান বরদাস্থ করা হবে না। যেসকল বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো রবিবার সকাল হতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কসবায় পৌঁছে যায় পুরসভার পক্ষ থেকে আধিকারিকরা। তারপরেই শুরু হয় ওই অবৈধ নির্মাণ ভাঙার কাজ। বুলডোজার পৌঁছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ করছে। এই নির্মাণের সঙ্গে সরাসরি সোনা পাপ্পুর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সোনা পাপ্পু। এদিন অবৈধ নির্মাণ ভাঙার সময়ে সেখানে হাজির ছিলেন পুর ও নগরোন্নয়ম মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অন্যদিকে, কসবার পাশাপাশি বেলেঘাটাতেও চলছে অবৈধ নির্মাণ ভাঙার কাজ। সেখানে প্রমোটার রাজু নস্করের তৈরি দু’টি বাড়িও ভাঙার কাজ করছে পুরসভা। ইস্ট কুলিয়া রোড ও বারোয়ারিতলায় রয়েছে এই ২ টি বাড়ি। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ২টি অবস্থিত বলে সূত্রের খবর।  

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের