আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ: তৃণমূলের পঞ্চায়েত মেম্বার গ্রেফতার।আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য।তাঁর নাম সঞ্চিতা ঋষি দাস(Sanchita Rishi Das)।হাসনাবাদের আম্লানি পঞ্চায়েতের সদস্য সঞ্চিতা ঋষি দাস ।ওনার বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি যারা পেয়েছিল সেই সব উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ছিল । সেই অভিযোগে তাকে গ্রেফতার করে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ। অন্যদিকে,জমি কেনার নামে প্রতারণা। বিধায়কের দ্বারস্থ জিআরপি (GRP)কর্মী।শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে আয়োজিত ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে প্রতারণার অভিযোগ নিয়ে হাজির হলেন জিআরপিতে কর্মরত এক মহিলা পুলিশকর্মী। জমি কেনার নামে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বিধায়ক শঙ্কর ঘোষ(MLA Sankar Ghosh)-এর হস্তক্ষেপ করার আবেদন জানান।

অভিযোগ অনুযায়ী, শিলিগুড়িতে জমি কেনার উদ্দেশ্যে এক দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও পরে না মিলেছে জমি, না ফেরত এসেছে টাকা। আরও অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় গেলেও তাঁর অভিযোগ যথাযথভাবে নথিভুক্ত করা হয়নি।দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিক ক্ষতির শিকার ওই মহিলা কর্মী এবার নতুন করে ন্যায়বিচারের আশায় ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানান।

এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যই অভিযোগের সুরাহা না পান, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিস্থিতি কতটা কঠিন ছিল তৃণমূলের আমলে?বর্তমানে অভিযোগের ভিত্তিতে কোনও নতুন তদন্ত শুরু হবে কি না এবং ওই মহিলা কর্মী ন্যায়বিচার পাবেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের। বিধায়ক আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ