ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল আটজনের। হঠাৎ জোয়ার চলে আসায় জলের তোড়ে ভেসে যান ৭ মহিলা এবং একজন পুরুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল আটজনের। হঠাৎ জোয়ার চলে আসায় জলের তোড়ে ভেসে যান ৭ মহিলা এবং একজন পুরুষ। ঘটনাটি ঘটেছে, কর্নাটকের উত্তর কন্নড় জেলার একটি গ্রামে। জানা গিয়েছে, আটজন নদীতে ঝিনুক কুড়াতে গিয়েছিলেন, তখনই আচমকা জোয়ার চলে আসায় স্রোতে ভেসে যান তাঁরা। ঘটনায় এখনও দু’জন নিখোঁজ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

জানা গিয়েছে, নিহতরা নদীতে নেমে ধীরে ধীরে গভীর জলের দিকে চলে গিয়েছিলেন। তাঁদের জলের গভীরতা এবং স্রোতের তীব্রতা সম্পর্কে ধারণা ছিল না। হঠাৎ নদীতে জোয়ার চলে আসায় তাঁরা নিজেদের রক্ষা করতে পারেনি। জলের তোড়ে ভেসে যান। এলাকাবাসীদের কথায়, তাঁরা যখন জলে নেমেছিলেন, তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, যার ফলে নদীর জল হঠাৎ বেড়ে যায়। প্রথমে এক-দুজন ডুবে যেতে থাকলে, অন্যরা তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু স্রোত এতটাই তীব্র ছিল যে, তাঁরা একে একে ডুবে যেতে শুরু করে। ফলে কাউকেই আর জীবিত উদ্ধার করা যায়নি। পুলিশ এ পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করেছেন। মৃতদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। আর নিহতদের মধ্যে সাতজন মহিলা এবং একজন পুরুষ ছিলেন। তাঁরা সবাই শিরালি গ্রামের বাসিন্দা।

তবে পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালাচ্ছেন। ২ জন মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা এখন হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, নিহতদের অনেকেই এই কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তাই এটি তাদের কাছে নতুন কিছু ছিল না। তবে বৃষ্টির কারণে নদীর জল হঠাৎ বেড়ে যায়, সম্ভবত তাঁরা বিষয়টি ধারনা করতে পারেনি। তাঁদের মধ্যে কতজন সাঁতার জানতেন সেটাও জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদিও প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার