বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডের আদি গঙ্গার পাশবর্তী দুই নম্বর ক্যানেল রোডে তিনটি নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা। রবিবার সন্ধ্যার পর থেকে একের পর এক নেশার ঠেক ভেঙে দেন ওই এলাকার প্রমীলা বাহিনী। দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে নেশার আসর বসত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।এলাকার মহিলাদের দাবি, এই নেশার ঠেকের কারণে এলাকার বহু যুবক নেশায় আসক্ত হয়ে পড়ছিল। শুধু তাই নয়, সামনেই একটি বেসরকারি কলেজ থাকায় বহু ছাত্র-ছাত্রীও সেখানে এসে নেশা করত বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের।

ক্ষোভে ফেটে পড়ে রবিবার সন্ধ্যার পর এলাকার মহিলারা একজোট হয়ে রাস্তায় নামেন। ওই নেশার ঠেকগুলিতে হামলা চালান এবং ভেঙে গুঁড়িয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় মহিলাদের বক্তব্য, “বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। আমাদের এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল। ছেলে-মেয়েরা বিপথে চলে যাচ্ছিল। তাই বাধ্য হয়েই আজ আমরা নিজেরাই এই পদক্ষেপ নিয়েছি।” সকলেই মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এর আগে পশ্চিম মেদিনীপুর জেলাতে বেআইনি মদের ঠেক ভাঙতে রাস্তায় নামে মহিলারা। মদ্যপান করে প্রতিদিন বাড়িতে গিয়ে অশান্তি করেন ঘরের গৃহকর্তারা। মারধর করেন ছেলেমেয়েদের। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে অনেক ছাত্র-ছাত্রীর। এলাকায় গজিয়ে ওটা বেআইনি মদের ঠেকগুলি একের পর এক অভিযান চালিয়ে ভেঙে দেন ওই জেলার একাধিক গ্রামের মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার মহিলাদের সেই অভিযানের পর এবার নেশার বিরুদ্ধে গর্জে উঠল খাস কলকাতার বেহালার মহিলারা।

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌