এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি,হিন্দমোটর: হুগলি জেলার হিন্দমোটরের যুবক শুভম চট্টোপাধ্যায় নিজের পাড়ায় ‘রনি’ নামে পরিচিত।পাড়ার ছেলে ‘রনি’ পৃথিবীর সর্বচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন।তাই বর্ণাঢ্য শোভা যাত্রায় তাকে স্বাগত জানাল উত্তরপাড়া(Uttarpara)। উত্তরপাড়া কলেজ মোড় থেকে ঘোড়ার গাড়ি করে শোভাযাত্রা বের করে এলাকার মানুষ। এভারেস্ট জয়ীকে দেখার জন্য জি টি রোডের(G T Road) দুপাশে ভিড় জমে।জাতীয় পতাকা সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘোড়ার গাড়িতে চরে বাড়ি ফেরেন শুভম।

গত ৯ এপ্রিল শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন শুভম। আবহাওয়া অনুকূল না থাকায় তার সামিট কিছুটা পিছিয়ে যায়।এভারেস্টে(Mount Everest) আহরনের সময় জনজটেও পরতে হয় তাঁকে।তবে সবকিছু কাটিয়ে ভালোভাবেই এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন ‘রনি’ ।একই সঙ্গে মানাসুলু শৃঙ্গও জয় করে সে।ইতিমধ্যে শুভম মানাসলু, আন্টারটিকা, দক্ষিণ আফ্রিকার তিনটি শৃঙ্গ জয় করার পর,পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। আগামী দিনে তার স্বপ্ন সপ্তশৃঙ্গ জয়।যে লক্ষে আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি।শুভমের বাবা চন্দন চট্টোপাধ্যায় একজন ব্যবসায়ী। ছেলের এই জয়ে খুশি তার পরিবার। ছোটবেলায় পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় থেকেই তার পাহাড়ের প্রতি ভালোবাসা ছিল। যখনই পাহাড়ে যেত সোয়েটার না পড়েই ঘুরে বেড়াতো বলে জানান এভারেস্ট জয়ীর পরিবার।

প্রথমবার দার্জিলিঙে ট্রেকিং করার পর থেকেই তার পাহাড়ের চড়ার ইচ্ছা জন্মায়।বাবা চন্দন বলেন, গত বুধবার ৪:১৫ মিনিটে এভারেস্ট জয় করে তাঁর ছেলে। সিক্সটিন মে বেস্ট ক্যাম্প থেকে সামিট শুরু করেছিল। পশ্চিমবঙ্গ থেকে তারা দুজন গিয়েছিল।শুভম বলেন, জীবনে অসম্ভব কিছু নয় ।চেষ্টা করলে সবই পারা যায়। আগামী দিনে আরো কিছু পরিকল্পনা রয়েছে তাঁর মাথায়। ট্রেকিং করলে বোঝা যাবে আমি পারবো কি না।তবে যা করব ওয়ার্ল্ড স্টেজে করব।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা