কলকাতায় রাজকুমার, এরিয়ান ক্লাবের মাঠে চলছে সৌরভের বায়োপিকের শুটিং

আজ বুধবার (২৬ মে) থেকে কলকাতায় শুটিং শুরু করলেন বড়পর্দার সৌরভ তথা রাজকুমার রাও। ভোর সাড়ে পাঁচটা থেকে এরিয়ান ক্লাবের মাঠে শুটিং শুরু হয়েছে রাজকুমারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে তথা ২৫ মে থেকে কলকাতায় শুরু হয়েছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। প্রথমদিন শুটিং হয়েছে ‘দাদা’র বেহালার বাড়িতে। যেখানে সৌরভ-ডোনার ছোটবেলার প্রেমকাহিনীর শুটিং হয়েছে, যাতে গোটা কলকাতা যেন আবেগে ভেসেছিল। সেখানে শুটিংয়ে ছিলেন অপরাজিতা আঢ্য। মহারাজের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই জোরকদমে শুটিং শুরু করেছেন পরিচালক বিক্রমাদাত্য মোতওয়ানে। এদিকে আজ বুধবার (২৬ মে) থেকে কলকাতায় শুটিং শুরু করলেন বড়পর্দার সৌরভ তথা রাজকুমার রাও।

ভোর সাড়ে পাঁচটা থেকে এরিয়ান ক্লাবের মাঠে শুটিং শুরু হয়েছে রাজকুমারের। পর্দায় দাদার চরিত্রের জন্যে তাঁর খানাকটা মোটা হয়েছেন তিনি। ছোট করে চুল কাঁটা, পরনে স্লেটরঙা টি শার্ট, কালো শর্টস। ত্বক বাঁচাতে দুই গালে সাদা ‘সান গার্ড’ রং। এই পোশাকে এরিয়ান ক্লাবের মাঠে গা ঘামাচ্ছেন তিনি। তাঁকে দেখেই একদল কিশোর ক্রিকেটার ‘সৌরভ’, ‘সৌরভ’ বলে চেঁচাচ্ছেন। একটি খুদে ভক্ত পর্দার মহারাজকে দেখে জামা খুলে বনবন করে ঘোরাচ্ছে। রাজকুমারও তাঁদের দিকে হাসি মুখে হাত নাড়েন। লর্ডসের মাঠে খালি গায়ে দাদার জামা ঘোরানো বিশ্বখ্যাত। সদ্য বিদেশ সফর সেরে নিজের শহরে ফিরেছেন সৌরভ। আর তাঁকে দেখতে উৎফুল্ল তরুণ ক্রিকেটররা। এটাই ছিল সকালের শুটিংয়ের দৃশ্য।

তাঁর শুটিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দী করলেন স্বয়ং পরিচালক। পাঁচ থেকে ছয়বার রাজকুমারের টেক নেন পরিচালক। মাঠ জুড়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। মাঠের মধ্যে সাদা পোশাকে একদল খেলোয়াড়রা রয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাবের কিছু কর্মীও ঘুরেফিরে শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন। আজ ভোর থেকেই ওই মাঠে রয়েছেন বলিউড নায়ক। জিমের বদলে মাঠেই কয়েক পাক দৌড়ে রোজের শরীরচর্চা সেরেছেন। কখনও চিত্রনাট্য পড়তেও দেখা গিয়েছে তাঁকে। আসলে কেরিয়ারের শুরুতে ওই মাঠে ফুটবল খেলতেন সৌরভ। আর এরিয়ান ক্লাবের হয়েই প্রথম ক্রিকেট খেলা তাঁর। তাই এই মাঠেই সৌরভের ক্রিকেটজীবনীর প্রধম ধাপের শুটিং হচ্ছে।

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি