নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মেরঠের নীল ড্রামের ঘটনা গোটা দেশজুড়ে ঝড় তুলেছিল। মুসকান রস্তোগী নামের এক মহিলা প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে মিলে স্বামীকে খুন করে ভরে রেখছিল নীল ড্রামে। সেই স্মৃতি ফিরল পঞ্জাবের পাতিয়ালার আরবান স্টেট এলাকায়। বুধবার ভোরে একটি নীল ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যার দেহ উদ্ধার করা হয়েছে সেই যুবতীর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। দেহ উদ্ধারের পরেই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। খবর পেয়েই আরবান স্টেট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই তরুণীকে খুন করে তার মরদেহ লোপাট করার জন্য একটি ড্রামে ভরে রাখা হয়েছিল। তারপর সেটা নির্জন এলাকায় ফেলে দেওয়া উদ্দেশ্যে ছিল। ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়। তদন্তকারী দল ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। ড্রামটি কে এনেছিল এবং এই ঘটনায় আর কারা জড়িত থাকতে পারে, তা নির্ধারণ করতে পুলিশ আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে।

আরও পড়ুন:  সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঘটনা প্রসঙ্গে পুলিশকর্তা গুরবিন্দর সিং বলেন, সকালে পুলিশ কন্ট্রোল রুমে খবর আসে যে ডিসিডব্লিউ পোলের কাছে একটি ড্রামের ভেতরে একটি মানবদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত চলাকালীন ড্রামটির ভেতর থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তিনি জানান, একটি ট্যাটুর মাধ্যমে মহিলাটিকে শনাক্ত করা হয়েছে। মৃত মহিলার এক হাতে ‘নেহা’ নামের একটি ট্যাটু এবং অন্য হাতে একটি হার্ট আকৃতির ট্যাটু ছিল। পুলিশ মনে করছে, এই ট্যাটুগুলো মহিলাটিকে শনাক্ত করতে সাহায্য করতে পারে। মরদেহটি সরকারি রাজেন্দ্র হাসপাতালের মর্গে রাখা হয়েছে,। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও