মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দুই মাসের শিশুটি মায়ের মুখের দিকে তাকাচ্ছে না। ডাকলেও সাড়া দিচ্ছে না চোখে চোখ রেখে। প্রথমে পরিবারের লোকজন ভেবেছিলেন, হয়তো বয়স কম বলেই এমন হচ্ছে। কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যেতেই ধরা পড়ল ভয়ঙ্কর সত্য শিশুটির চোখে ছানি।

সাধারণত ছানি মানেই বয়স্কদের রোগ বলে মনে করা হয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বর্তমানে শিশুদের মধ্যেও ছানির প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, জন্মের আগেই অনেক ক্ষেত্রে এই রোগের সূত্রপাত হয়। চক্ষুরোগ বিশেষজ্ঞদের মতে, অপুষ্টি, জন্মের সময় কম ওজন, গর্ভাবস্থায় সংক্রমণ, জিনগত ত্রুটি এবং নবজাতকের বিভিন্ন শারীরিক জটিলতা শিশুদের ছানির অন্যতম কারণ। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাসে রুবেলা, সাইটোমেগালোভাইরাস, টক্সোপ্লাজমা বা হার্পিসের মতো সংক্রমণ শিশুর চোখের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, চোখে আঘাত, ডাউন সিনড্রোম, ডায়াবেটিস, হাইপোক্যালসেমিয়ার মতো রোগ এবং দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় চোখের ড্রপ ব্যবহারের ফলেও শিশুদের ছানি দেখা দিতে পারে। চিকিৎসকদের বক্তব্য, সমস্যার সবচেয়ে বড় দিক হল, ছোট শিশুরা নিজের দৃষ্টিশক্তির সমস্যা প্রকাশ করতে পারে না। ফলে অনেক ক্ষেত্রেই রোগ ধরা পড়তে দেরি হয়। শিশুর চোখের মণিতে সাদা আভা, চোখের অস্বাভাবিক নড়াচড়া, মায়ের মুখের দিকে না তাকানো বা বয়স অনুযায়ী হাসি না দেওয়া,  এসবই হতে পারে সতর্কবার্তা।

আরও লিখুনঃ মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

বড় শিশুদের ক্ষেত্রে টেলিভিশনের কাছে গিয়ে দেখা, বই বা খেলনা খুব কাছে এনে দেখার চেষ্টা, হাঁটতে অসুবিধা হওয়া কিংবা পড়াশোনায় সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রোগ নির্ণয়ই শিশুদের স্বাভাবিক দৃষ্টিশক্তি রক্ষার মূল চাবিকাঠি। বর্তমানে শিশুদের ছানির একমাত্র কার্যকর চিকিৎসা অস্ত্রোপচার। আধুনিক মাইক্রোইনসিশন সার্জারির মাধ্যমে অস্বচ্ছ লেন্স সরিয়ে প্রয়োজন হলে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকদের পরামর্শ, গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম পুষ্টি এবং শিশুর চোখের সামান্য অস্বাভাবিকতাকেও গুরুত্ব দেওয়া উচিত। কারণ সময়মতো চিকিৎসা না হলে একটি ছোট সমস্যা শিশুর সারাজীবনের অন্ধকারের কারণ হয়ে উঠতে পারে।

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের