কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি: কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূল সাংসদ ও বিধায়করা। মঙ্গলবার  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ডাক পেয়েছেন বিরোধী বিধায়ক ও সাংসদরাও। এদিনের বৈঠকে হাজির হয়েছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ও কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। হাজির হয়েছেন খড়্গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল বিধায়ক দীনেন রায়ও।

শুভেন্দু অধিকারীর সঙ্গে একসময় একসঙ্গে লড়াই করেছেন শিউলি সাহা। তাঁকে নন্দীগ্রামের মেয়ে বলা হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। সেই শিউলি সাহা মঙ্গলবার হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। অন্যদিকে, জুন মালিয়াও পৌঁছে গিয়েছেন এদিনের বৈঠকে। সকল আধিকারিকরা হাজির রয়েছেন বলাকা মঞ্চে। মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। ঘাটালের সাংসদ দেবও হাজির রয়েছেন। এর আগে কল্যাণী ও নবান্নে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন বিরোধী বিধায়ক সাংসদরা। রাজ্য-রাজনীতিতে শেষ কবে এই ছবি দেখা গিয়েছে, অনেকেই মনে করতে পারছেন না। সেই মতো এদিন কোলাঘাটের বৈঠকেও দেখা গেল বিরোধীদের। শিউলি ও জুন দু’জনেই তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন।

এদিনের বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, জনমুখী পরিষেবা, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি মেদিনীপুর অত্যন্ত বন্যাপ্রবণ এলাকা। সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে একাধিক স্তরে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিন বৈঠকে ঢোকার আগে শিউলি সাহা বলেছেন, মানুষের জন্য কাজ করতে দায়বদ্ধ। মানুষের ভোটেই তিনি বিধায়ক হয়েছেন। তাঁদের জন্য কাজ করতে হবে। সরকার গঠন করার পরে মুখ্যমন্ত্রী বৈঠকে ডাক দিয়েছেন, তাই এসেছেন।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী