জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর অবশেষে পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর অবশেষে পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার (৮ জুন) কেটি পেরির কনসার্ট তথ্যচিত্র ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর-লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ার উপলক্ষে নিউইয়র্ক সিটির ট্রিবেকো ফেস্টিভ্যালে একসঙ্গে উপস্থিত হন ট্রুডো-কেটি। হাতে হাত ধরে তাঁরা রেড কার্পেটে হাঁটেন। ক্যামেরার সামনে রোমান্টিক পোজ দেন। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তাঁদের প্রেমের সম্পর্ক আলোচনার বিষয় হয়ে উঠেছে ভক্তমহলে। ট্রুডোর পরনে ছিল কালো ব্লেজার এবং ট্রাউজার। সুদর্শন দেখাচ্ছিল।আর এই কেটি পেরি সাদা রঙের পোশাকে নিজেকে সমৃদ্ধ করেছিলেন। তাঁর চুল উঁচু করে বাঁধা ছিল। অর্থাৎ একসঙ্গে প্রথমবার জনসমক্ষে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা।

গতকাল নিউ ইয়র্ক ফেস্টিভ্যালের রেড কার্পেটে পেরি যখন ভক্ত ও সাংবাদিকরা তাঁদের অভিবাদন জানাচ্ছিলেন, তখন ট্রুডোর মুখে আনন্দ ঝলমল করছিল। একই সময়ে পেরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর ডকুমেন্টারির বিষয়ে বলেন, ‘২০১২ সালের ডকুমেন্টারি ‘থিংকিং অফ ইউ’-এর থেকে এই তথ্যচিত্র একেবারেই আলাদা। ওটা ছিল আমার জীবন নিয়ে তথ্যচিত্র, আর আমার কনসার্ট নিয়ে ভক্তদের অভিজ্ঞতার সম্বলিত একটি তথ্যচিত্র। আমি এই সবকিছু আমার ভক্তদের জন্যই করছি, কারণ তারাই আমাকে দীর্ঘ ১৮ বছরের সময় ধরে সমর্থন করে চলেছে। তাই তাঁদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি ক্যামেরাবন্দী করেছি।’

যদিও এর আগে এপ্রিলে অনুষ্ঠিত ‘বিফ সিজন ২ মন্টেসিটো টেস্টমেকার’ অনুষ্ঠানে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই তারকাখচিত সমাবেশে তাঁরা নেটফ্লিক্সের প্রধান টেড সারান্ডোস এবং তাঁর স্ত্রী নিকোল অ্যাভান্তের সঙ্গে ছবি তুলেছিলেন। ২০২৫ সালের জুলাই মাসে এই দম্পতিকে নিয়ে প্রথম প্রেমের গুঞ্জন শুরু হয়, যখন তাঁদের মন্ট্রিলের একটি পার্কে ছোট কুকুর পোষ্যের সঙ্গে হাঁটতে দেখা যায়। পরে এলাকার রেস্তোরাঁ ‘লে ভায়োলন’-এ রাতের খাবার খেতেও দেখা গিয়েছিল তাঁদের। এরপর ট্রুডোকে ৩০ জুলাই, ২০২৫ তারিখে মন্ট্রিলে পেরির কনসার্টে দেখা গিয়েছিল। তাঁদের কয়েকটি অন্তরঙ্গ ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু কোনও জল্পনাতেই মুখ খোলেননি কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো এবং পপ গায়িকা। অবশেষে সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা। হলিউড তারকা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ট্রুডোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন কেটি।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’