বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র দু’দিন। আগামী ১১ জুন থেকে বসছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসর। কিন্তু তার আগেই মহাফাঁপড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে প্যারিসের আদালতে জোড়া মামলা দায়ের করেছেন কিংবদন্তি ফুটবল তারকা মিশেল প্লাতিনি। অভিযোগে তিনি বলেছেন, ‘এক দশক আগে তাঁকে ফিফা সভাপতি হতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। ইনফান্তিনো-সহ সুই‍ৎজারল্যান্ডের ফুটবল ও প্রসিকিউশন বিভাগের আরও পাঁচ আধিকারিক ওই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।’ প্লাতিনির মামলা দায়ের নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ফিফা সভাপতি।

১০ বছর আগে ২০১৬ সালে ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। তার আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রাক্তন সচিব হিসেবে তিনি দীর্ঘদিন প্লাতিনির অধীনে কাজ করেছিলেন। ফুটবল মহলে প্লাতিনিকে এক সময় ফিফা সভাপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হতো। তবে ২০১৫ সালে আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়ার পর সেই সম্ভাবনা ভেস্তে যায়। উয়েফার পদও হারাতে হয়।

পরবর্তীকালে প্রায় ২ মিলিয়ন সুইস ফ্রাঁ নয়ছয় করার অভিযোগে তদন্তে অভিযুক্ত হন প্লাতিনি ও ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটার। পরে ২০২২ সালে এবং গত বছর আপিলেও তারা দুজনেই খালাস পান। প্লাতিনির অভিযোগ আনা পাঁচজনের মধ্যে আছেন ২০১৫ সালের সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার এবং তৎকালীন ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার। প্লাতিনির আইনজীবীরা জানিয়েছেন, ‘ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে একটি মামলাও দায়ের করা হবে।’

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা