রণবীর-আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন দেবলীনা কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাবী রীতি মেনে সম্পন্ন হল রণবীর-আলিয়ার বিয়ে। গত কয়েকদিন যাবৎ এত জল্পনা-কল্পনা, সবটাই শেষ। চারহাত এক হল, দীর্ঘ ৫ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল রালিয়া জুটির। এখন আলিয়া, মিসেস আলিয়া ভাট কাপুর। রণবীর-আলিয়ার বিয়ের মেনু থেকে ভ্যেনু সবটাই যেন সংবাদের শিরোনামে ছিল এই কদিন। যদিও এখনও নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

তবে রনবীর-আলিয়ার বিয়েতে কি টলিউড পাড়ার কারুর নেমন্তন্ন ছিল, হ্যাঁ, নিশ্চয়ই সে আর বলতে। গতকালকেই অভিনেতা অনিন্দ্য সরকার উড়ে গিয়েছেন মুম্বইয়ের রণবীর-আলিয়ার বিয়েতে।এবার রণবীর-আলিয়ার বিয়ে নিজ চোখে দেখে সার্থক করলেন, অভিনেত্রী দেবলীনা কুমার। তিনিও রালিয়া জুটির বিয়ের নেমন্তন্ন পেয়েছেন। এদিন নিজেই জানালেন, গৌরব-পত্নী। তবে কি সত্য সত্যই রালিয়ার বিয়েতে গিয়েছিলেন দেবলীনা?

এই বিষয়ে আগে কেন কোনও তথ্য দেননি তিনি? কি অবাক হচ্ছেন তো? আসলে সবার মতন রালিয়ার বিয়েতে এখন টলিউডপাড়াও মেতেছেন। মুম্বই যেতে না পারলেও, কলকাতাতেই রণবীর-আলিয়ার বিয়ে উপভোগ করলেন দেবলীনা, তাও আবার একটি অভিনব প্রক্রিয়ায়। সদ্য কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন দেবলীনা।যেখানে দেখা যাচ্ছে, রণবীর এবং আলিয়ার দুটি ছবি নিয়েছেন দেবলীনা।

যেখানে, রণবীর-আলিয়ার ছবি দুটিকে এক্কেবারে বর-কনে রূপে সাজিয়েছেন তিনি, গলায় মালা পড়িয়েছেন। চারিদিক আলোকিত করে, পুরোহিত ডেকে, পুরোপুরি একটা বিবাহ আমেজ গঠন করে রনবীর-আলিয়ার বিয়ে দিলেন দেবলীনা। এমনকি রনবীর-আলিয়ার দুইপাশে দুজন মহিলাকে করিনা এবং করিশ্মা হিসেবে দাঁড় করালেন। আর মাঝে সোফায় তিনি বসে রইলেন এক্কেবারে বিয়ে বাড়ির সাজে। এই ছবিগুলি পোস্ট করে, অভিনেত্রী লিখলেন, ‘নিন্দুকদের মুখে ছাঁই ঢেলে আমি গিয়েছিলাম রনবীর-আলিয়ার বিয়েতে।’ দেবলীনার এই কান্ড দেখে নেটপাড়ায় রীতিমতন হাসির রোল উঠেছে।

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি