এই মুহূর্তে

বাংলাদেশে ভোট পরবর্তী হিংসার বলি ৩, একাধিক জায়গায় হামলা

নিজস্ব প্রতিনিধি , ঢাকা:  বাংলাদেশে সদ্য সমাপ্ত হয়েছে ভোট। তার পরেই একাধিক জায়গা থেকে মিলছে অশান্তির খবর। নির্বাচনের দিনেও একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণের খবর মিলেছিল। সেই রেশ এখনও বজায় রয়েছে।  বাংলাদেশে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ৩ জন। একাধিক জায়গায় ঘটেছে হামলার ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে তিন নিহত ও তিনজন আহত হওয়ার খবর মিলেছে। 

ভোট চলাকালীন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে   বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন ভোটাররা। আরও বেশ কয়েকটি জায়গাতে ঘটেছে হামলার ঘটনা। তবে ভোটের পর কেন ককটেল বোমা বানানো হচ্ছিল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরেছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। তাঁর শপথ নেওয়ার আগে কি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ