চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১৪ জনের প্রার্থীপদ ফিরিয়ে দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঝাড়াই বাছাইয়ের সময়ে নানা কারণে ওদের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং আধিকারিকরা। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। গত চারদিনে বিশেষ শুনানি শেষে নির্বাচন কমিশন ২১৪ জনের প্রার্থীপদ ফিরিয়ে দিয়েছে। প্রার্থীপদ ফিরে পাওয়াদের সিংহভাগই নির্দল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ৩০০টি আসনে বিভিন্ন দল ও নির্দল প্রার্থী হিসাবে মোট ২ হাজার ৭৬১টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ঝাড়াই বাছাইয়ের সময়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং আধিকারিকরা। ১,৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে জানানো হয়েছিল। রিটার্নিং আধিকারিকদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছে আপিল জানানোর সুযোগ দেওয়া হয়েছিল মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আপিল জানানোর প্রক্রিয়া।

সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয় হয়ে ওঠা হিরো আলম-সহ ৫৬১ প্রার্থীপদ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। গত শনিবার থেকে ওই ৫৬১ প্রার্থীর আবেদন নিয়ে বিশেষ শুনানির আয়োজন করা হয়েছিল। প্রথম দিনে ৫৬ জন প্রার্থীপদ ফিরে পান। ৩২ জনের আর্জি খারিজ হয়ে যায়। তবে ছয়জনের আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।  দ্বিতীয় দিন ৫১ প্রার্থীপদ ফিরে পেলেও নামঞ্জুর হয় ৪১ জনের আর্জি।  সিদ্ধান্ত হয়নি আটজনের। তৃতীয় দিনে অর্থা‍ৎ মঙ্গলবার ৬১ জনের প্রার্থীপদ ফিরিয়ে দেওয়া হয়। বুধবার মোট ৯৯ জনের আর্জি নিয়ে শুনানি হয়। কমিশনের পক্ষ থেকে ৪৬ প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ৫০ জনের আর্জি খারিজ হয়েছে। তিনজনের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ