বাংলাদেশে পুজোয় দু’দিনের ছুটি ঘোষণা ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার মুসলিম মৌলবাদীদের হুমকির কাছে অসহায় আত্মসমর্পণ মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের। হিন্দু সংগঠনগুলির দাবি অগ্রাহ্য করে আসন্ন দুর্গাপুজোয় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। তাছাড়া ২ অক্টোবর বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারিরা টানা তিনদিন ছুটি পাচ্ছেন। কেন হিন্দুদের প্রধান উ‍ৎসবে মাত্র দুইদিন ছুটি বরাদ্দ করা হল তা জানতে চাওয়া হলে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বিরক্তের সঙ্গে বলেন, ‘ভুলে যাবেন না বাংলাদেশ ইসলামিক দেশ। হিন্দুদের প্রতি দয়া দেখাতেই দুর্গাপুজোয় দুইদিন ছুটি দেওয়া হয়েছে।’

দীর্ঘদিন ধরেই বাংলাদেশে দুর্গাপুজোয় একদিন ছুটি দেওয়া হচ্ছে। শেখ হাসিনার জমানাতে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠনের তরফে অষ্টমী থেকে দশমী পর্যন্ত টানা তিন দিন জাতীয় ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি মানা হয়নি। গত বছরের ৫ অগস্ট ক্ষমতায় এসে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, হিন্দুদের প্রধান উ‍ৎসব দুর্গাপুজোয় জাতীয় ছুটির সংখ্যা বাড়ানো হবে। এর পরেই জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ সহ একাধিক মুসলিম মৌলবাদী সংগঠনের তরফে হুঙ্কার ছাড়া হয়, কাফের (বিধর্মী) হিন্দুদের পুজোয় একদিনের বেশি ছুটি ঘোষণা হলে পরিণতি ভয়ঙ্কর হবে। দেশ অচল করে দেওয়া হবে। ওই হুঙ্কারের পরেই পিছু হটে মোল্লা ইউনূস সরকার।

জনপ্রশাসন মন্ত্রকের তরফে শনিবার (১৩ সেপ্টেম্বর) জানানো হয়েছে, দুর্গাপুজো উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকবে। পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি মিলবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন। চলতি বছরে মুসলিমদের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি এবং শারদীয় দুর্গাপুজোর ছুটি দুই দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।

 

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর