কোটা আন্দোলন ঠেকাতে বাংলাদেশে জারি কার্ফু, নামল সেনা

Bangladesh Quota Protest: বাংলাদেশ জুড়ে জারি কার্ফু, নামল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রক্তক্ষয়ী হয়ে উঠেছে কোটা বিরোধী আন্দোলন।শুক্রবার রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে সংরক্ষণ বিরোধী পড়ুযাদের দিনভর সংঘর্ষে কমপক্ষে ৬৬ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধুমাত্র ঢাকাতেই প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক। এ নিয়ে চলতি আন্দোলনে কমপক্ষে ১০৫ জন প্রাণ হারালেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পরেই রাতে দেশজুড়ে কার্ফু জারি করা হয়েছে। সেই সঙ্গে দেশজুড়ে সেনা মোতায়েনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, কার্ফু জারি ও সেনা মোতায়েনের বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।সারা দেশের যে যে জায়গায় সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সে সব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। কার্ফু জারি ও সেনা মোতায়েনের ফলে বিক্ষোভকে প্রশমিত করা যাবে বলেই মনে করছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কেন মঙ্গলবার  সংরক্ষণ বিরোধী আন্দোলন রক্তক্ষয়ী হয়ে ওঠার পরে এমন কড়া পদক্ষেপ নেওয়া হল না, তা নিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।

বৃহস্পতিবারের মতো শুক্রবারও সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে অশান্ত হয়ে উঠেছিল রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর-সহ একাধিক এলাকা। গাজীপুরে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন প্রাক্তন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। যদিও তাঁর ব্যক্তিগত সচিব আতিকুর রহমান নিহত হয়েছেন। নরসিংদীতে হামলা চালিয়ে জেলা কারাগারের দখল নেন বিক্ষোভকারীরা। ওই সুযোগে কয়েকশো বন্দি কারাগার থেকে পালিয়ে গিয়েছেন। জেলার পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়েও হামলা চালানো হয়।  

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও