শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা বিমানবন্দর থেকে সামরিক বিমানে তাঁর ওঠার দৃশ্য ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। ওই দৃশ্য যিনি ক্যামেরা বন্দি করেছিলেন সেই বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার হয়েছে তুরাগ নদ থেকে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টুঙ্গীর তুরাগ নদের রাজবাড়ি ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে তাহরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিমানবাহিনীর প্রাক্তন আধিকারিক তাহরিফের লাশ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার সাব ইন্সপেক্টর অনুপম দাস জানিয়েছেন, ‘খুলনার সোনাডাঙার বাসিন্দা তাহসিফ সাউরি উত্তরার ১৮ নম্বর সেক্টরে থাকতেন। গত মঙ্গলবার তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান। বুধবার বিকেলে তুরাগের রাজবাড়ি ঘাটে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করা হয়। প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকেই পরিচয় শনাক্ত হয়।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের সময়ে শেখ হাসিনার কুর্মিটোলা বিমানবন্দর থেকে সি-১৩০ জুলিয়েট সামরিক বিমান দিল্লির উদ্দেশে রওনা করেন। ওই বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডর শামীম রেজা এবং কো-পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভারতের দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। নিরাপত্তাজনিত কৌশলের অংশ হিসেবে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়।

শেখ হাসিনার দেশত্যাগের মুহুর্তটি ক্যামেরায় বন্দি করেছিলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি। পরে ওই ছবি গোটা বিশ্বের সংবাদ ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু কন্যার দেশত্যাগের ছবি তোলার অপরাধে মোল্লা মুহাম্মদ ইউনুসের সরকার বিমানবাহিনী থেকে তাহসিফকে বরখাস্ত করে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে পরিচিত মাহমুদুর রহমানের ‘আমার দেশ’ পত্রিকা তাহসিফকে ভারতীয় বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’ এর এজেন্ট আখ্যা দিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে।

বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে মুখ খুলতে চাননি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনও কথা বলব না।’

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?