এই মুহূর্তে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোদি সরকারকে চাপ দিতে নারাজ তারেক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ফাঁসির আসামী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য মোদি সরকারের উপরে চাপ তৈরিতে নারাজ হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর শনিবার (১৪ পেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে কি ভূমিকা হবে নয়া সরকারের তা জানতে চেয়েছিলেন একাধিক সাংবাদিক। জবাব দিতে গিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বঙ্গবন্ধু কন্যাকে ফেরানোর বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে তিনি যে কূটনৈতিক সঙ্ঘাতে যেতে চান না, তা স্পষ্ট করেছেন খালেদা পুত্র।’

জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে জিতে ২০ বছর বাদে ফের বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হতে চলেছে বিএনপি। পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন তারেক রহমান। এদিন সাংবাদিক সম্মেলনে তাই বিতর্কিত বিষয়ে উত্তর দিতে গিয়ে যথেষ্টই সতর্ক ছিলেন খালেদা পুত্র। নতুন ভাবে দেশ গড়তে তিনি সব পক্ষের, সব মতের মানুষের সমর্থন যেমন চেয়েছেন, তেমনই দুর্বলের উপরে সবলের হামলা বরদাস্ত করবেন না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরেই আড়াআড়িভাবে বিভাজিত হয়ে গিয়েছে বাংলাদেশিরা। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী-জাতীয় নাগরিক পার্টি যেমন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন, তেমনই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দিল্লির সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর বিরোধিতা করে চলেছে। ভোটের আগেই ‘দিল্লি নয়, পিন্ডি নয, বাংলাদেশ’ শ্লোগান দিয়েছিলেন তারেক। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির কারণে যাতে বাংলাদেশকে সাঁড়াশি চাপে পড়তে না হয়, সে বিষয়টি মাথায় রেখে খালেদা পুত্র বলেন, ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখবে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ