‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লিতে পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে মোদি সরকারের ‘স্নায়ুযুদ্ধ’ শুরু হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিশ্বস্ত পাত্র আসাদ আলম সিয়ামকে দিল্লিতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সম্মতি চেয়ে মোদি সরকারের কাছে ছাড়পত্র চেয়েছিল তারেক রহমানের সরকার। গত জুলাইয়ে ওই প্রস্তাব পাঠানো হলেও বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত মঞ্জুরি দেয়নি দিল্লি। আর তাতেই মোদি সরকারের উপরে হাড়ে-হাড়ে চটেছে পাকিস্তানপ্রেমী বিএনপি সরকার। এদিন এ বিষয়ে তারেক সরকারের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই আমরা জবাবের অপেক্ষায় রয়েছি। দেখি কবে জবাব দেয় দিল্লির কর্তারা।’

দিল্লিতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন রিয়াজ মাহমুদুল্লাহ। তাঁকে দিল্লি থেকে জেনেভায় রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান সরকার। আগামী অক্টোবর মাসে তাঁর নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। রিয়াজের জায়গায় নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমান বিদেশ সচিব আসাদ আলম সিয়ামকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজাকার পরিবারের সন্তান এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘মানসপুত্র’ হিসেবেই পরিচিত ১৯৯৫ ব্যাচের ফরেন সার্ভিসের ক্যাডার। শেখ হাসিনা সরকারের পতনের পরেই আইএসআইয়ের বিশেষ সুপারিশে গত বছরের ১৯ জুন তাঁকে বিদেশ সচিব হিসেবে নিয়োগ করে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ওই নিয়োগের প্রতিবাদ জানান বাংলাদেশ ফরেন সার্ভিসের একাধিক অভিজ্ঞ আধিকারিক।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে গত কয়েক মাস ধরেই দিল্লির সঙ্গে ঢাকার ঠান্ডা লড়াই চলছে। ওই ঠান্ডা লড়াই এতদূর পৌঁছেছে যে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ থাকলেও দিল্লি যাননি তারেক রহমান। এমনকি ব্রিকসের অনুষ্ঠানে দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ মাহমুদুল্লাহকে যোগ না দেওয়ার নির্দেশ পাঠানো হয়। সূত্রের খবর, ওই নির্দেশের পিছনে আসাদ আলম সিয়ামের নাম রাষ্ট্রদূত হিসেবে মঞ্জুর না করার বিষয়টি অণুঘটক হিসেবে কাজ করছে। জেনেভা কনভেনশন অনুযায়ী, কোনও দেশে রাষ্ট্রদূত হিসেবে কাউকে পাঠাতে হলে সেই দেশের সম্মতির প্রয়োজন। সম্মতি পাওয়ার পরেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম সরকারিভাবে ঘোষণা করা হয়। রাষ্ট্রদূত হিসেবে সিয়ামের নামে দিল্লি সম্মতি না দেওয়ায় যথেষ্টই ক্ষুব্ধ তারেক রহমান সরকার।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর