এই মুহূর্তে

২৫ ডিগ্রির নিচে এসি চালালেই বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন, এবার ফতোয়া ইউনূস সরকারের

নিজস্ব প্রতিনিধি ঢাকা: শীত কেটে গরম পড়তে শুরু করেছে। আর গরম পড়তে না পড়তেই অনেকে এসি চালাতে শুরু করেছেন। দেশে বিদ্যু‍ৎ সরবরাহের হাল শোচনীয় হওয়ায় এবার এসি চালানো নিয়ে ফতোয়া জারি করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তদারকি সরকারের বিদ্যু‍ৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ওই ফতোয়া জারি করে বলেছেন ’২৫ ডিগ্রির নিচে এসি চালালেই সংশ্লিষ্ট গ্রাহকের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে।’ ইতিমধ্যেই ওই ফতোয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই সমাজমাধ্যমে বিদ্যু‍ৎ উপদেষ্টার উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন ‘দেশটাকে কী তালিবানি রাজত্বের দিকে নিয়ে যাচ্ছেন?’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বকেয়া পাওনা নিয়ে মোল্লা ইউনূসের তদারকি সরকারের সঙ্গে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মালিকাধীন আদানি পাওয়ারের সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুতের বকেয়া না মেটানোর জন্য ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দিয়েছে আদানি গোষ্ঠী। শীতকালে কোনও সমস্যা না হলেও আদানির তাপবিদ্যু‍ৎ কেন্দ্র থেকে গরমকালে অর্ধেক বিদ্যু‍ৎ এলে আঁধারে ডুববে দেশ। যে কারণে আদানিকে গরমের মরসুমে পুরো বিদ্যু‍ৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে তদারকি সরকার। যদিও তাতে সাড়া দিতে রাজি হয়নি আদানি গোষ্ঠী।

শুধু আদানির কাছ থেকে অর্ধেক বিদ্যু‍ৎ পাওয়ার ফলে যে দেশে লোডশেডিং তীব্রতর হবে, তাই নয়। ভাঁড়ে মা ভবানী হওয়ার কারণে বিদেশ থেকে কয়লা কিনতে না পারায় দেশের বিদ্যু‍ৎ কেন্দ্রগুলি থেকেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যু‍ৎ না মেলার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের ঘাটতি পূরণে এসি ও আলো জ্বালানোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার পতে হেঁটেছে তদারকি সরকার। পরিসংখ্যান বলছে, গরমের মরসুমে সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা দেয় দেশে। গত বছরও গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সময়ে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। তীব্র লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হয়েছিল দেশবাসীকে। এবার আদানি-সহ বেশ কয়েকটি বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যু‍ৎ না পাওয়ার ফলে ওই যন্ত্রণা তুঙ্গে উঠতে পারে। তাই তড়িঘড়ি এসি ব্যবহারের দিকে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

তারেককে খুশি করতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে নিল দিল্লি

বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতেন রোজ, ৫০ বছর পর পরিশোধ করলেন রেলওয়ের ‘ঋণ’

সাত বছরের শিশুকে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার, তিনজনকে আমৃত্যু কারাবাসের সাজা

আবু সাঈদ হত্যা মামলায় দুই প্রাক্তন পুলিশকর্তাকে ফাঁসির সাজা, তিনজনের যাবজ্জীবন

মোদি সরকারকে জোর ধাক্কা তারেকের, হাসিনার দলকে নিষিদ্ধ করে আইন পাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ