এই মুহূর্তে

তারেকের মন্ত্রিসভায় ঠাঁই মামা-ভাগ্নের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সরকার গড়েছেন খালেদাপুত্র তারেক রহমান। এবার তাঁর মন্ত্রিসভাতেই জায়গা পেয়েছেন সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য। সম্পর্কে তাঁরা মামা ও ভাগ্নে। তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালেই তাঁদের কাছে ফোন করা হয়েছে। 

জানা গিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত। তাঁদেরকে এদিন ডাকা হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারি মোস্তাফা আলাল নোমান। এর আগে খালেদা জিয়ার সরকারে ছিলেন  ইকবাল হাসান মাহমুদ টুকু। ২০০১ সালে ৪ দলের জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে আরও ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার বিএনপি-র হয়ে নতুনভাবে দায়িত্ব পেতে চলেছেন। 

টুকুর ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত। তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর বাবা এম এ মতিন এরশাদ সরকারের সময়ে উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব সামলেছেন। সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের তরফে জানা যাচ্ছে, এবারও ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রকের দায়িত্ব পেতে যাচ্ছেন। ভাগ্নে পেতে চলেছে, টেলি যোগাযোগ এবং স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী হতে পারেন। 

এদিন সকালেই সংসদে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নিতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইউনূসের দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে এবার পথে জামায়াতে ইসলামী

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন খালেদা জিয়া

জামিন পেলেন ইউনুস জামানায় জেলে যাওয়া সাংবাদিক আনিস আলমগীর

লালনের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন

সরকারি ‘বাবুমশায়’রা না আসায় অফিসের বারান্দায় বসে রইলেন মন্ত্রী

কয়েক হাজার কোটির দুর্নীতি, আসিফ মাহমুদ-সহ ইউনূসের ৪ উপদেষ্টার ব্যাঙ্ক হিসাব তলব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte