এই মুহূর্তে




‘ঢাকার কসাই’ কামালের প্রত্যর্পণ নিয়ে কিছু জানেন না ইউনূসের বিদেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি ফাঁসির সাজা পেয়েছেন ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যিনি গত বছরের ৫ অগস্ট ঢাকা থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, হাসিনার পাশাপাশি তাঁকেও ফেরৎ চেয়ে দিল্লির বিদেশ মন্ত্রককে চিঠি পাঠিয়েছে মোল্লা ইউনূসের সরকার। সাতদিন হয়ে গেলেও ওই চিঠির কোনও জবাব দেয়নি মোদি সরকার। কিন্তু তার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন মোল্লা ইউনূসের প্রেস সচিব তথা হিযবুত তাহরীর শীর্ষনেতা শফিকুল আলম। তিনি দাবি করেছিলেন, ‘খুব শিগগিরই কামালকে হাতে পাচ্ছে বাংলাদেশ সরকার।’ তবে কামালকে প্রথমে প্রত্যার্পণ করা হবে কিনা তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ।

সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি:পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’- শীর্ষক সেশনে মোল্লা ইউনূসের বিদেশ উপদেষ্টা ব‌লেছেন, কামালের প্রত্যার্পণের বিষয়ে কিছুই জানেন না ইউনূস সরকার। তাঁকে প্রথমে প্রত্যর্পণ করা হবে এ ধরনের কো‌নও অফিসিয়াল তথ্য নেই। প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিদেশ উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে, তিনি মোটামুটি নিশ্চিত যে আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। আসাদুজ্জামান খান কামালের পর শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ করবে ভারত। এরপরেই গুঞ্জন শুরু হয় যে, তবে কি শেখ হাসিনাকে বাঁচাতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢাকার হাতে হস্তান্তর করছে দিল্লি? কিন্তু জল্পনায় তালা পরালেন ইউনূসের বিদেশ উপদেষ্টা। তিনি শফিকুল আলমের দেওয়া ইঙ্গিত নস্যাৎ করে দিলেন।

উল্টে কামালকে দেশের ফেরানোর বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেন। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজা ঘোষণার পাঁচদিনের মাথায় দিল্লির বিদেশ মন্ত্রকে চিঠি পাঠিয়ে দুই ফাঁসির আসামীকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছিল ইউনূস সরকার। এবং চিঠি পাওয়ার পরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জযেসওয়াল সাংবাদিক দের কাছে জানায় যে, শেখ হাসিনাদের ফেরত চেয়ে ইউনূস সরকার যে চিঠি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুকে একটি পোস্টে ইউনূসের প্রেস সচিব লেখেন, ‘শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদী। শক্তিশালী সমর্থক থাকা সত্ত্বেও ঢাকার কসাই নামে পরিচিত কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে সংগঠিত অভিযোগগুলি পর্যালোচনার সঙ্গে সঙ্গে গণহত্যা ও গুম সংক্রান্তের অভিযোগে তাঁর ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের বেশি নজরে আসবে। এটি শুরু হবে কামালকে দিয়ে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

ফোন কিনতে নিজের বাড়িতে ফিল্মি কায়দায় ডাকাতি, গ্রেফতার ৩ নাবালক

লন্ডন যাত্রা করবেন কি খালেদা, সিদ্ধান্ত গ্রহণ রাতে

দিদি বেঁচে নেই, ওপার বাংলা থেকে ছুটে এল ভাই, শেষ দেখার ব্যবস্থা করল বিজিবি–বিএসএফ

নয়া কীর্তি পাকিস্তানের দালাল মোল্লা ইউনূসের,  ‘মুক্তিযুদ্ধ’ বদলে হল ‘প্রতিরোধ যুদ্ধ’

কাতার থেকে নয়, খালেদার জন্য এয়ার অ্যাম্বুলান্স আসছে জার্মানি থেকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ