এই মুহূর্তে

পাক হানাদারদের পথ অনুসরণ করে এবার বুদ্ধিজীবী‌ নির্মূল অভিযান শুরু মোল্লা ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি পথ অবলম্বন করে এবার বাংলাদেশে বুদ্ধিজীবী নির্মূল শুরু করল মোল্লা ইউনূস সরকার। এবার সাংবাদিক আনিস আলমগীর, গায়িকা মেহের আফরোজ শাওন-সহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও এই অভিযোগ এখনও মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙার প্রতিবাদে ধানমন্ডির বাড়ি থেকে শাওনকে গ্রেফতার করেছিল মোল্লা ইউনূসের পুলিশ। জানা যায়, গ্রেফতারের পর তাঁকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে কয়েক ঘন্টা ম্যারাথন জেরা করা হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের নানা অরুচিকর কাণ্ড কারখানায় আওয়াজ তুলেছেন শাওন। তার সাজাও পেয়েছেন অভিনেত্রী।

ফেব্রুয়ারি মাসের পর গত ১০ এপ্রিল এক মহিলাকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তাঁর বাবা-সহ ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যিনি শাওনের বাবার স্ত্রী বলে নিজেকে দাবি করেছিলেন। গায়িকার বিরুদ্ধে ওই মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। তখন তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর থেকে পলাতক ছিলেন শাওন। এবার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হল শাওন-সহ চারজনের বিরুদ্ধে। রবিবার রাত ২টো নাগাদ উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দায়ের করেছেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

অভিযোগে চারজন হলেন, সাংবাদিক আনিস আলমগীর, গায়িকা শাওন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পাকিস্তানি হানাদের পথে হেঁটে এবার বুদ্ধিজীবী নির্মূলের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাতেই জড়িয়ে গেলেন শাওনও। এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছেন, সাইবার সংক্রান্ত বিষয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সাংবাদিক আনিস আলমগীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। তাঁকে জেরার জন্যে রবিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল। এখনও তিনি ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে জেরা করতে পারেন পুলিশ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছিল বেশ্যাখানা, জামায়াতের নেতার মন্তব্যে উত্তাল বাংলাদেশ

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

জেলের গেটে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন হাসিনার দলের ছাত্র নেতা

বাংলাদেশের নরসিংদীতে ফের হিন্দু যুবককে পুড়িয়ে খুন

বাংলাদেশে কোনও হিন্দু সাংসদ হতে পারবেন না, ফরমান মুসলিম নেতার

‘ইউনুস একজন খুনি ফ্যাসিস্ট’, নির্বাসনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ