‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

চলতি বছর ২৯ অক্টোবর দেশজুড়ে 'করবা চৌথ' ব্রত পালন করবেন বিবাহিত মহিলারা। কাকতালীয়ভাবে এই দিনে লক্ষ্মী-নারায়ণ রাজযোগেরও সূচনা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশজুড়ে ‘করবা চৌথ’ ব্রত পালন করবেন বিবাহিত মহিলারা। কাকতালীয়ভাবে এই দিনে লক্ষ্মী-নারায়ণ রাজযোগেরও সূচনা হবে। তুলা রাশিতে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ গঠন করবে বুধ-শুক্র। জ্যোতিষশাস্ত্রে এই যোগটিকে অত্যন্ত শুভ বলা হয়। এই যোগের ইতিবাচক প্রভাব পড়বে ৪ রাশির জাতকদের উপর। তাঁদের কোনও সুপ্ত ইচ্ছে এই সময় পূরণ হবে। অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে। জেনে নিন, সেই সৌভাগ্যবান রাশির জাতক কারা কারা………

বৃষ রাশি: আর্থিক অবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হবে। খরচ কমবে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে এবং আরও মজবুত হবে। পুরনো সমস্যার সমাধান হবে। যদি জীবনসঙ্গীর সঙ্গে কোনও মতবিরোধ থাকে, তবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের কথা শোনা, সম্পর্ককে পোক্ত করবে।

মিথুন রাশি: কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির দরজা খুলে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স আরও শক্তিশালী হবে। পুরনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। প্রেমের সম্পর্কে কোনও বিভ্রান্তি তৈরি হলে, খোলাখুলি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। এটি আপনাদের একে অপরকে বুঝতে এবং সম্পর্কের বিশ্বাসকে আরও শক্তিশালী করবে।

ধনু রাশি: হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোথাও থেকে বকেয়া অর্থ ফেরত পাবেন। দাম্পত্য জীবনও সুনদর থাকবে। তবে, প্রেমের সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন। যা আপনাদের সম্পর্ককে আরও পোক্ত করবে।

কুম্ভ রাশি: জীবনসঙ্গীর সমর্থনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তাঁদের পরামর্শ গুরুত্ব সহকারে শুনুন। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে আধ্যাত্মিক সফরে যেতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। কোনও বিষয়ে দ্বিমত থাকলে একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের