বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে একের পর এক বাধা, কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ কিংবা টানাপড়েন! শনির অবস্থান পরিবর্তনের সঙ্গে এসবের যোগ রয়েছে বলেই মনে করেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। মানুষের কর্ম অনুসারেই তিনি ফল দেন বলে প্রচলিত বিশ্বাস। চলতি বছরের শেষ দিকে শনির গতিতে আসতে চলেছে বড় পরিবর্তন। দীর্ঘ সময় বক্রী অবস্থায় থাকার পর এবার মার্গী হবেন শনিদেব। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, প্রায় ২৪১ দিন ধরে শনি সোজা পথে চলবে। এই সময় তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থ, কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। 

কবে মার্গী হবেন শনিদেব?

পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর ১১ ডিসেম্বর মার্গী হবেন শনিদেব। এরপর ২০২৭ সালের ৯ অগস্ট পর্যন্ত শনি সোজা পথে চলবে। অর্থাৎ প্রায় ২৪১ দিন মার্গী অবস্থায় থাকবেন তিনি। এর আগে প্রায় ১৩৮ দিন বক্রী অবস্থায় থাকার পর গতিপথ পরিবর্তন করবেন শনি।

কোন ৩ রাশির জন্য শুভ হতে পারে শনির মার্গী চলন?

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই অবস্থান বেশ অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্যও কোনও বড় চুক্তি বা নতুন কাজের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। হঠাৎ অর্থলাভের সুযোগও আসতে পারে। পাশাপাশি বন্ধু ও কাছের মানুষদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ মিলবে।

তুলা রাশি: শনির মার্গী চলনে তুলা রাশির জাতকদের জীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বাড়ি ও পরিবার সংক্রান্ত পুরনো সমস্যা মিটতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। শিল্প, সৃজনশীল কাজ এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষ অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সুযোগ রয়েছে। পড়ুয়াদের জন্যও সময়টি ভাল হতে পারে। পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। বেড়াতে যাওয়ার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি শক্তিশালী হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…