রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির মিষ্টিপ্রীতি চিরকালীন। কিন্তু মিষ্টি মানেই যে শুধু চিনি আর ওজন বেড়ে যাওয়া এমন ধারণা এখন বদলাচ্ছে। পুষ্টিবিদদের মতে সঠিক উপাদান ও পরিমাণ মেনে তৈরি করা গেলে মিষ্টিও হতে পারে ডায়েট ফ্রেন্ডলি। এমনকি রাতে খেয়েও খুব বেশি ক্যালোরি বাড়ার ভয় থাকে না। শর্ত একটাই মিষ্টিতে থাকতে হবে প্রোটিন লো ফ্যাট ডেইরি ও ন্যাচারাল সুইটনার আর ক্যালোরি রাখতে হবে নিয়ন্ত্রণে। এমন দুটি রেসিপি রইল যেগুলো মিষ্টির স্বাদও দেবে আবার তুলনামূলকভাবে হালকাও।

মাখানার কাস্টার্ড

লো ফ্যাট দুধ মাখানা ও ফল দিয়ে তৈরি এই ডেজার্টে চিনি নেই তবুও স্বাদে ভরপুর।

উপকরণ: আধ কাপ মাখানা ১ কাপ লো ফ্যাট দুধ ১ চামচ কুচানো ড্রাই ফ্রুটস এক চিমটে জাফরান আধ চামচ মধু কলা আপেল বেদানা কালো আঙুর

প্রণালী: দুধ ফুটিয়ে তাতে মাখানা ড্রাই ফ্রুটস ও জাফরান দিয়ে রান্না করুন। কিছুক্ষণ পর ঠান্ডা হলে মধু মিশিয়ে নিন। এরপর কুচানো ফল যোগ করে ২০ মিনিট ফ্রিজে রেখে পরিবেশন করুন।

চিনি ছাড়া তৈরি হওয়ায় এটি তুলনামূলকভাবে লাইট ডেজার্ট হিসেবে ধরা হয়।

পনির ও ওটসের সন্দেশ

ক্লাসিক সন্দেশের নতুন হেলদি ভার্সন যেখানে চিনি কম আর প্রোটিন বেশি।

উপকরণ: ১০০ গ্রাম পনির ২ চামচ রোস্টেড ওটস পাউডার ১ চামচ গুড় বা মধু এলাচ গুঁড়ো কাঠবাদাম কুচি

প্রণালী: পনির মেখে নরম করে নিন। এরপর প্যানে ওটস পাউডার দিয়ে মিশিয়ে নিন। গুড় বা মধু ও এলাচ দিয়ে রান্না করুন যতক্ষণ না মিশ্রণ ঝরঝরে হয়। ঠান্ডা করে সন্দেশ আকারে গড়ে উপর থেকে বাদাম ছড়িয়ে দিন।

প্রতি বড় সন্দেশে আনুমানিক ১১০ থেকে ১২০ ক্যালোরি ও ৫ থেকে ৬ গ্রাম প্রোটিন থাকে। মিষ্টি বাদ না দিয়ে যদি উপাদান বদলানো যায় তাহলে তা ডায়েটের মধ্যেও রাখা সম্ভব। চিনি কমিয়ে প্রোটিন ও ফাইবার বাড়ালে মিষ্টিও হতে পারে তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত বিকল্প।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা