ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিৎজার নাম শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে চিজে মোড়া, ক্যালোরিতে ঠাসা এক খাবারের ছবি। কিন্তু যদি সেই পিৎজাই হয়ে ওঠে স্বাস্থ্যকর? যদি স্বাদের সঙ্গে মেলে পুষ্টির নিশ্চয়তা? ঠিক এমনই এক অভিনব রেসিপি হল ওটস পিৎজা ক্রাস্ট। ব্যস্ত জীবনে স্বাস্থ্যকর খাবারের খোঁজে থাকা মানুষদের কাছে ওটস এখন পরিচিত নাম। সকালের জলখাবার থেকে শুরু করে নানা পদে এর ব্যবহার বাড়ছে। সেই তালিকায় এবার যুক্ত হল পিৎজাও। ময়দার বদলে ওটস ও আটার মিশেলে তৈরি এই পিৎজা স্বাদের পাশাপাশি শরীরেরও বন্ধু। 

উপকরণ

পিৎজা ক্রাস্টের জন্য:

১ কাপ ওটস

½ কাপ আটা

১ চা চামচ বেকিং পাউডার

১ চিমটি নুন

½ কাপ ঝোল ঝরানো টক দই (হাং কার্ড)

টপিংসের জন্য:

১ কাপ মিশ্র সবজি (পেঁয়াজ, ক্যাপসিকাম, চেরি টমেটো, অলিভ, পালং শাক ইত্যাদি)

¼ কাপ ফেটা চিজ/গোট চিজ/কটেজ চিজ (কুঁচি করা)

পিৎজা সস পরিমাণমতো

কয়েকটি টাটকা তুলসী পাতা

 প্রণালী

ওভেন ২২০ ডিগ্রি সেলসিয়াসে (৪২৫°F) প্রি-হিট করে নিন। ওটস ব্লেন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিন। একটি বড় পাত্রে ওটসের গুঁড়ো, আটা, বেকিং পাউডার ও নুন মিশিয়ে নিন। এতে হাং কার্ড যোগ করে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করুন। ডো বেশি আঠালো হলে সামান্য আটা মিশিয়ে নিন। ডো বেলে পছন্দমতো গোল বা চৌকো আকার দিন। বেকিং পেপার-ঢাকা ট্রের উপর ক্রাস্টটি রাখুন। উপরে সমানভাবে পিৎজা সস ছড়িয়ে দিন। এরপর সবজি ও চিজ দিয়ে সাজিয়ে নিন। প্রি-হিট করা ওভেনে ১৫-১৮ মিনিট বেক করুন। ক্রাস্ট সোনালি ও মুচমুচে হলে ওভেন থেকে বের করে নিন।উপর থেকে টাটকা তুলসী পাতা ছড়িয়ে দিন। টুকরো করে কেটে গরম গরম পরিবেশন করুন। 

স্বামীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের