স্বাদে হার মানাবে অনেক আমিষ রান্নাকেও! বানিয়ে নিন ফুলকপির রোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি বাড়িতে ফুলকপি মানেই কখনও আলু-ফুলকপির তরকারি, কখনও ফুলকপির ডালনা। তবে একটু অন্য স্বাদের পদ খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন ফুলকপির রোস্ট। পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করা যায় বলে পুজোর ভোগ কিংবা নিরামিষ ভোজেও এই রান্না বেশ মানানসই। গরম লুচি, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে ফুলকপির রোস্ট স্বাদে জমে যায়।

উপকরণ

৩টি ছোট ফুলকপি, ১/২ কাপ মটরশুঁটি, ১৫০ গ্রাম টক দই, ১ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ টমেটো বাটা, ২০টি কাজুবাদাম, ১ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ চারমগজ, ১০টি কিশমিশ, ২টি কাঁচালঙ্কা, ১ চা চামচ ঘি, ৪ টেবিল চামচ সর্ষের তেল, ১টি তেজপাতা, ২টি শুকনো লঙ্কা, ১ টুকরো দারচিনি , ৩টি ছোট এলাচ, ১টি বড় এলাচ ও সামান্য হিং, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা চামচ চিনি ও স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে ফুলকপি ভাল করে ধুয়ে বড় টুকরো করে কেটে নিন। ফুলকপির টুকরোগুলিতে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর কাজুবাদাম, পোস্ত, চারমগজ ও কাঁচালঙ্কা গরম জলে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রেখে মিহি পেস্ট তৈরি করুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফুলকপির টুকরোগুলি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই তেলে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি ও এলাচ দিয়ে ফোড়ন দিন। এরপর আদা বাটা ও টমেটো বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার আঁচ কমিয়ে ফেটানো দই ও কাজুবাদাম-পোস্ত-চারমগজের পেস্ট দিয়ে মিশিয়ে নিন। জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন ও সামান্য গরম মশলা দিয়ে ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা ফুলকপি, মটরশুঁটি ও কিশমিশ দিয়ে মিশিয়ে নিন। কড়াই ঢেকে কম আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। রান্নার শেষে ঘি ও বাকি গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ফুলকপির রোস্ট।

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা