এই মুহূর্তে




শীতে ঘরেই বানিয়ে নিন মুখরোচক চাট, কীভাবে বানাবেন জানুন

নিজস্ব প্রতিনিধি : শীতকালে বিকেলে অল্পসল্প মুখোরচক খাবার হলে ভালই হয়। ভাজাপুরি থেকে চাট, সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবার দোকানের পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দোকান থেকে সামান্য কিছু কিনে বাড়ির উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আসুন আজ দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি মুখরোচক খাবার।

পাপড়িচাট

উপকরণঃ খাস্তা পাপড়ি, আলু সেদ্ধ বা ভাজা, ছোলা সেদ্ধ, টক দই, মিষ্টি ও তেঁতুলের চাটনি, চাট মশলা, ধনে পাতা কুচি,কাঁচা লঙ্কাকুচি, পেয়াজ, টমেটো।

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে আলু, ছোলা, পেঁয়াজ, টমেটো নিয়ে নিন। এরমধ্যে পরিমাণ মতো নুন, দই দিয়ে ভাল করে মেখে নিন। অল্প করে তেঁতুলের চাঁটনি দিন। মশলা দিয়ে ভালে করে মেখে নিনি। একটা প্লেটে পাপড়িগুলো সাজিয়ে তার ওপরে আলু মাখাটা দিয়ে ওপর দিয়ে ঝুরিভাজা ও ধনেপাতা কুচি দিয়ে দিন।

ঘুগনি চাট

উপকরণঃ মটর, ১ চা চামচ আদা রসুন বাটা, ১টা পেঁয়াজকুচি,হাফ চামচ চাট মসলা, ১টমেটোবাটা, ১ চা চামচ ধনে-জিরাগুঁড়ো, হাফ চা চামচ হলুদগুঁড়ো, স্বাদ মত নুন ও চিনি, লঙ্কাগুড়ো, হাফ চা চামচ চানা মসলাগুঁড়ো, গরমমশলা গুঁড়ো, ৪ টেবিল চামচ সর্ষের তেল, পরিমাণ মত তেতুলের টক, মিষ্টি চাটনি।

প্রনালীঃ প্রথমে মটর সেদ্ধ করে নিতে হবে। কুকারে সেদ্ধ করে নিতে হবে।কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে টমেটোবাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ধনে, জিরেগুড়ো, হলুদ, নুন ও শুকনো লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। জল ফুটে উঠলে সেদ্ধ মটর দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। জল শুকিয়ে এলে চানা মসলা ও গরম মশলা দিয়ে নাড়িয়ে সামান্য মিষ্টি দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ঘুগনি। এবারএকটি প্লেটে ঘুঘনি নিয়ে ওপর দিয়ে পেঁয়াজকুচি, লঙ্কাকুচি, ঝুড়িভাজা, ভাজা মশলা, মিষ্টি চাটনি দিতে হবে। শসা কুচি ছড়িয়ে তৈরি ঘুগনি চাট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

অতিথির মন কাড়তে শেষ পাতে রাখুন ভাজা টমেটোর চাটনি, রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ