পঞ্জাবের পর এবার ছত্তিশগড়, দিল্লির দরবারে ডজনখানেক বিধায়ক

রাহুলের দরবারে বাঘেলের সমর্থকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুঃসময় কাটছে না কংগ্রেসের। পঞ্জাবের পর এবার ছত্তিশগড়। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছলেন ডজনখানেক বিধায়ক। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কংগ্রেস হাইকম্যান্ড মুখ্যমন্ত্রী পদে বদল চাইছে। আর দিল্লিতে যাঁরা গিয়েছেন, তারা সবাই ভুপেশ বাঘেলের লোক। 

কিন্তু দিল্লি ছুটলেন কেন? 

সূত্রের খবর, ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও শিবিরের দাবি, কংগ্রেস হাই কম্যান্ড ২০১৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিল আড়াই বছর পর মুখ্যমন্ত্রী পদে রদবদল করা হবে। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বসার কথা। কিন্তু বাঘেল-পন্থীরা এই রদবদল চাইছে না।  

গত জুন মাসে বাঘেল সরকারের আড়াই বছর পূর্ণ হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দাবি অনুসারে, এবার মুখ্যমন্ত্রী পদে তাঁর বসার কথা। কুর্সি বাঁচাতে তাই বাঘেল তার গোষ্ঠীর লোকদের  আগেভাগে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর তেমনই। 

মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ এক বিধায়কের দাবি, রাজ্যে নেতৃত্ব বদল নিয়ে কোনও কথা হয়নি। আর তেমন কোনও সম্ভাবনাও নেই। দলের ৭০ জন বিধায়কের মধ্যে ৬০ জন মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। তাঁর আরও দাবি, স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও এবং মুখ্যমন্ত্রী বাঘেলের মধ্যে কোনও বিবাদ নেই।

প্রশ্ন হল, হঠাৎ এতজন বিধায়ক একসঙ্গে দিল্লিতে কেন?

বাঘেল-ঘনিষ্ঠ ওই নেতার কথায়, , তাঁরা সকলেই দিল্লি গিয়েছেন রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে। কারণ, রাহুল গান্ধির ছত্তিশগড় আসার কর্মসূচি রয়েছে। রাহুল গান্ধির আসন্ন সফর সংক্ষিপ্ত। রাজ্য নেতৃত্ব চাইছে, যুবরাজ তাঁর ছত্তিশগড় সফর দীর্ঘ করুক। সে কারণে একসঙ্গে এতজন বিধায়ক দিল্লি গিয়েছেন। 

বাঘেল-ঘনিষ্ঠ এই নেতার কথা কতটা সত্যি, তা বলবে ভবিষ্যৎ।  

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলা শাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২