বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পাড়ি কিশোরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান থেকে ভুয়ো নামে সীমান্ত পেরিয়ে ভারতে আসার খবর পাওয়া যায়। কিন্তু বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে বিদেশ থেকে ভারতে আসার খবর আগে শুনেছেন? শুনে অবাক লাগলেও এটাই সত্যি। কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে দিল্লিতে এসে ধরা পড়েছে এক কিশোর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোর কাবুল থেকে বিমানে উঠেছিল। ২ ঘণ্টা ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে সফর করেছে সে। দিল্লিতে আসার পরেই ধরা পড়েছে। কাবুল থেকে কীভাবে বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে এতদূর পেরিয়ে এল সেটাই প্রশ্ন। গত রবিবার কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টায় কাবুল থেকে ভারতে আসে। সেই বিমানেই লুকিয়ে ছিল ওই কিশোর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ওই বিমান নামার পরে বিষয়টি সামনে আসে।

সূত্রের খবর, কাবুলের কন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোর। কাবুল বিমান বন্দরে লুকিয়ে ঢুকেছে সে। তারপরেই বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকিয়েছিল সে। বিমানবন্দরে বিমানটি নামার পরে সিকিউরিটি রুমে তাকে ঘোরাফেরা করতে দেখে বিমান সংস্থার কর্মীরা। তারপরেই তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্লেনের যাত্রা কেমন হয় জানতে কৌতুহলবশত বিমানে ঢুকে পড়েছিল সে। এরপরেই তাকে বিমানে করে আফগানিস্তানে পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে একজন বিমানবন্দরে ঢুকে বিমানে উঠে পড়লেন, তাই নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কিশোর বেরিয়ে আসার পর বিমানটিতে প্রথমে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। পরে ইঞ্জিনিয়াররা সেটিতে যান্ত্রিক ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করেন। পেছনের ল্যান্ডিং গিয়ার বক্সে একটি ছোট লাল রঙের অডিও স্পিকার পাওয়া যায়। কেবিন চাপমুক্ত রাখার ব্যবস্থা থাকলেও নিচের চাকা রাখার বাক্সে তেমন ব্যবস্থা থাকে না। তাই সেখানে কেউ থাকলে তার অক্সিজেনের অভাবে, প্রচণ্ড চাপে এবং ঠান্ডায় জমে মরে যাওয়ার কথা। ওই কিশোর সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট