কানপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ২ কিশোরীর দেহ, ধর্ষণের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: যোগী রাজ্যে ‘বেটিদের’ নিরাপত্তার হাল কতটা করুণ, ফের একবার তার জলজ্যান্ত প্রমাণ মিলল। গতকাল বুধবার রাতে কানপুরের কোতোয়ালি থানার এক গ্রামের গাছ থেকে দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীদের একজনের বয়স ১৪ ও অন্যজনের বয়স ১৬। নিহত কিশোরীদের পরিবারের অভিযোগ, গ্রামেরই এক ঠিকাদারের ছেলে ও ভাইপো জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দুই কিশোরীকে প্রথমে ধর্ষণ করেছিল। সেই শ্লীলতাহানির ঘটনা রেকর্ড করে লাগাতার ব্ল্যাকমেল করছিল। যে কারণেই দুই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত এবং ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) হারিশ চান্দর জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ঘুরতে যাচ্ছে বলে দুই কিশোরী বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। দুই কিশোরীকে খুঁজতে বের হন তারা। গ্রামের কাছেই দুই গাছ থেকে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের কাছে মৃত কিশোরীদের পরিবার অভিযোগে জানিয়েছেন, সম্প্রতি গ্রামেরই এক ঠিকাদারের ছেলে ও ভাইপো মিলে দুই কিশোরীকে প্রথমে মদ খাইয়ে তার পরে ধর্ষণ করেছে। ঘটনার ছবি রেকর্ডিং করে লাগাতার ব্ল্যাকমেল করে চলছিল। ওই ব্ল্যাকমেলের হাত থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পরিবারের অভিযোগ পেয়েই দুই অভিযুক্ত ও ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মোবাইল ফোন থেকে দুই কিশোরীর যৌন হেনস্থার ভিডিয়ো রেকর্ডিংও উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশাই পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা